September 30, 2026, 5:53 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ৮টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মস্কো শুক্রবার জানিয়েছে, তারা রাশিয়ার পশ্চিমাঞ্চলে ইউক্রেনের আটটি ড্রোন ধ্বংস করেছে। সীমান্তবর্তী ইউক্রেনের একটি গ্রামে রাশিয়ার ভয়াবহ হামলার পর এসব ড্রোন ধ্বংস করা হলো। খবর এএফপি’র।
রুশ প্রতিরক্ষা বাহিনী জানায়, বৃহস্পতিবার গভীর রাতে বেলগোরোদও কুরস্কে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়।
টেলিগ্রামে দেওয়া বার্তায় তারা বলেছে, ‘রুশ ফেডারেশনের ভূখ-ে  বিমানের মতো ইউএভি ড্রোন ব্যবহার করে সন্ত্রাসী হামলা চালানো কিয়েভ সরকারের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।’
মন্ত্রণালয়ের ঐ বার্তায় বলা হয়, স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে কুরস্কের আকাশে একটি ড্রোন ধ্বংস করা হয়। এর কয়েক ঘণ্টা পর বেলগোরোদ এবং আশপাশের অঞ্চলে আরো ৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়।
বেলগোরোদের গভর্নর ব্যাচেস্লোভ গ্ল্যাডকভ প্রাথমিকভাবে তার অঞ্চলে ৬টি ড্রোন হামলার কথা উল্লেখ করে টেলিগ্রাম বার্তায় বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী এসব হামলায় কেউ হতাহত হয়নি।
খবরে বলা হয়, ইউক্রেন তাদের পাল্টা আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া একের পর এক ড্রোন হামলা মোকাবেলা করে আসছে। কিয়েভের এসব ড্রোন হামলায় মস্কোসহ বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার রাশিয়া বলেছে, তারা একই অঞ্চলের পাশাপাশি আরো উত্তরের ব্রায়ানস্কে ইউক্রেনের ৩১টি ড্রোন ভূপাতিত করে।
বৃহস্পতিবার ইউক্রেনের সীমান্তবর্তী একটি গ্রামে রাশিয়ার এক হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হওয়ার পর শুক্রবারের এমন ঘোষণা আসলো।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঐ গ্রামে রাশিয়ার চালানো হামলাকে ‘একেবারে জঘন্য’ কাজ হিসেবে বর্ণনা করেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page