April 5, 2026, 3:37 am
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি ও সুদানে উত্তেজনা হ্রাসের আহ্বান জানালো জি-৭

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কানাডায় একটি বৈঠক থেকে জি-৭ জোটভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং সুদানের ক্রমবর্ধমান সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

কানাডার নায়াগ্রা অন দ্য লেক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

যৌথ এক বিবৃতিতে ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকরা ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি অটল সমর্থন প্রকাশ করেছেন।

জি-৭ জানিয়েছে, জরুরি ভিত্তিতে তাৎক্ষণিক যুদ্ধবিরতি প্রয়োজন।

বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাতের অদূরে অনুষ্ঠিত আলোচনায় জি-৭ নেতারা রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের আত্মরক্ষা প্রচেষ্টার জন্য তহবিল বৃদ্ধির ব্যাপারে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করেন।

জোটটির বিবৃতিতে বলা হয়েছে, আলোচিত বিষয়ের মধ্যে রয়েছে— জি-৭ এর আওতায় জব্দ থাকা রুশ সম্পদের অধিকতর ব্যবহার।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জি-৭ দেশের পররাষ্টমন্ত্রীদের বৈঠকে আমন্ত্রণ পেয়েছিলেন।

তিনি এর আগে সাংবাদিকদের বলেছেন, জি-৭ জোটের উচিত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ওপর চাপ বৃদ্ধি করা এবং একই সঙ্গে ইউক্রেনের যুদ্ধ করার সক্ষমতা বৃদ্ধি করা।

তিনি আরো বলেন, পুতিনের এখনো একটা ভ্রম আছে যে— তিনি জিততে পারবেন। কিন্তু, বাস্তবতা হলো— তিনি ১০ লাখেরও বেশি সৈন্য হারিয়েছেন এবং একটিও কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেননি। আমাদের এমন কিছু অবশ্যই করতে হবে, যেন পুতিন ও তার সরকারের জন্য এই যুদ্ধ চালিয়ে যাওয়ার খরচ বহন অসহনীয় ও বিপজ্জনক হয়ে ওঠে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page