October 21, 2026, 7:38 pm
শিরোনামঃ
যশোরে পূর্ব পরিকল্পিতভাবে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ পারাপারের সময় ১২ জন আটক সত্য-ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী জ্বালানি সহ‌যো‌গিতা নি‌য়ে বাংলাদেশ-আলজেরিয়ার ম‌ধ্যে সম‌ঝোতা সই ৭ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম রাজশাহীতে সিমেন্টের বস্তা থেকে ১০৩ ককটেল উদ্ধার যশোরের শার্শায় ১৮টি স্বর্ণের বার মটরসাইকেলসহ ১ জন আটক ও ২ জন পলাতক মাগুরায় বাস কাউন্টার থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার ইরান থেকে কোনো ইউরেনিয়াম বের হবে না : ইরানের নিরাপত্তা সচিব
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে আরো ‘সামরিক উপদেষ্টা’ পাঠাতে পারে আমেরিকা : পেন্টাগন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   আমেরিকা ইউক্রেনের মাটিতে আরো সামরিক উপদেষ্টা পাঠানোর কথা বিবেচনা করছে। গতকাল (শনিবার) মার্কিন ম্যাগাজিন পলিটিককে দেয়া এক সাক্ষাৎকারে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার একথা বলেছেন।

তিনি বলেন, এসব উপদেষ্টা ইউক্রেনে নন কম্ব্যাট রোল প্লে করবেন অর্থাৎ তারা সরাসরি যুদ্ধে অংশ নেবেন না বরং আমেরিকা থেকে বিভিন্ন রসদ সরবরাহ করার বিষয়টি পর্যবেক্ষণ করবেন। এর পাশাপাশি মার্কিন অস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম যাতে ইউক্রেনের সেনারা সঠিকভাবে ব্যবহার করতে পারে সে ব্যাপারে সহযোগিতা করবেন।

গতকালই মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ইউক্রেনের জন্য ছয় হাজার একশ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ পাস করেছে। পেন্টাগন বলছে, এই প্যাকেজের আওতায় আমেরিকা ইউক্রেনকে বিমান প্রতিরক্ষা সরবরাহ এবং আর্টিলারি সক্ষমতা বাড়ানোর কাজ করবে। এই বিল পাসের পর প্যাট রাইডার ইউক্রেনে বাড়তি সামরিক উপদেষ্টা পাঠানোর কথা ঘোষণা করলেন।

যদিও তিনি পরিষ্কার করেননি যে, কত সংখ্যক সামরিক উপদেষ্টা নতুন করে পাঠানো হবে তবে বিষয়টির সাথে সংশ্লিষ্ট সূত্র পলিটিকোকে বলেছে যে, এ সংখ্যা ৬০ পর্যন্ত হতে পারে।

আজকের বাংলা তারিখ

  • ২২শে অক্টোবর, ২০২৬
  • ৬ই কার্তিক, ১৪৩৩
  • ১০ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page