September 29, 2026, 9:51 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েন করলে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়ার জাতীয় সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের ভাইস স্পিকার কনস্টান্টিন কোসাচেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সেনা মোতায়েন করা হলে তাকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে বিবেচনা করা হবে এবং এতে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে।

গতকাল (মঙ্গলবার) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইউক্রেনে ন্যাটো জোটের সেনা পাঠানোর বিষয়ে সামাজিক মাধ্যম টেলিগ্রামে একটি পোস্ট দেয়ার পর এসব কথা বলেছেন কোসাচেভ। তিনি সতর্ক করে বলেন, ফরাসি প্রেসিডেন্টের এই দৃষ্টিভঙ্গি একটা বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি তৈরি করেছে। রুশ সিনেটর সুস্পষ্ট করে বলেন, ফরাসি প্রেসিডেন্ট যে প্রস্তাব দিয়েছেন ন্যাটো যদি তা বাস্তবায়নের পদক্ষেপ নেয় তাহলে মস্কো মোটেই সহ্য করবে না।

কোসাচেভ বলেন, ইউক্রেন যুদ্ধে ন্যাটো সেনারা অনেক আগে থেকেই জড়িত তবে ইউক্রেনের মাটিতে যদি ন্যাটো জোটের সেনা মোতায়েন করা হয় তাহলে তাকে প্রকাশ্য শত্রুতায় জড়িয়ে পড়া এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে বিবেচনা করা হবে।

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একইভাবে ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ফরাসি প্রেসিডেন্টের মতামত অনুযায়ী যদি তারা কোনো পদক্ষেপ নেয় তাহলে এটি মস্কোর বিরুদ্ধে ন্যাটো জোটের সরাসরি সংঘাত শুরু বলে বিবেচনা করা হবে, তখন যুদ্ধ এড়ানো সম্ভব হবে না।

আজকের বাংলা তারিখ



Our Like Page