September 30, 2026, 11:21 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে পৌঁছেছে মার্কিন আব্রামস ট্যাংক : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক আব্রামস ট্যাংকের প্রথম চালান ইউক্রেনে পৌঁছেছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) তিনি এই ঘোষণা দিয়েছেন।

টেলিগ্রামে এক বিবৃতিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী  রুস্তম উমেরভের পক্ষ থেকে সুসংবাদ। আব্রামস ট্যাংক ইউক্রেনে পৌঁছেছে। আমরা আমাদের বিগ্রেডগুলোকে আরও শক্তিশালী করার প্রস্তুতি নিচ্ছি।

প্রতিশ্রুতি রক্ষা করায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। তিনি আরও বলেছেন, সরবরাহ বাড়ানোর জন্য নতুন চুক্তির জন্য কাজ করছে কিয়েভ।

২১ সেপ্টেম্বর জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন, আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনে আব্রামস ট্যাংক পাঠানো হবে।

এর আগে চলতি বছর এপ্রিলে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি  বলেছিলেন, আমি মনে করি আব্রামস ট্যাংক বিশ্বের সেরা ট্যাংক। ইউক্রেনকে এগুলো সরবরাহ করা হলে তা পার্থক্য গড়ে দেবে। কিন্তু আমি সর্তক করতে চাই, যুদ্ধে এসব ট্যাংক জাদুকরি কোনও অস্ত্র নয়।

জানুয়ারি মাসের শেষ দিকে বাইডেন ঘোষণা দিয়েছিলেন ইউক্রেনকে ৩১টি আব্রামস ট্যাংক সরবরাহ করা হবে। এই সংখ্যক ট্যাংক দিয়ে ইউক্রেনীয় সেনাবাহিনী একটি ট্যাংক ব্যাটালিয়ন তৈরি করতে পারবে।

আব্রামস ট্যাংকে থাকবে ১২০ মিলিমিটার কামান এবং ৫০-ক্যালিবারের ভারী মেশিনগান। এছাড়া থাকবে অত্যাধুনিক বর্ম। এসব আনুসাঙ্গিক সরঞ্জাম সাধারণত ৭.৬২ মিলিমিটার মেশিনগানসহ এম১এ২ ট্যাংকে থাকে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page