October 27, 2026, 7:48 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে ব্রিটিশ সেনা প্রেরণের কোনো পরিকল্পনা নেই : ঋষি সুনাক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস ইউক্রেনে সেনা পাঠানোর যে কথা বলেছিলেন সে ব্যাপারে তার সরকারের অবস্থান স্পষ্ট করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেছেন, ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেয়ার জন্য দেশটিতে ব্রিটিশ প্রশিক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা লন্ডনের নেই।

এ ব্যাপারে প্রতিরক্ষামন্ত্রী শ্যাপসের বক্তব্য ‘ভুলভাবে’ উপস্থাপিত হয়েছে বলে দাবি করেছেন সুনাক। তিনি গতকাল (রোববার) বার্নলে সফরে গিয়ে এক বক্তব্যে বলেন, শ্যাপস রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধের ভেতর কিয়েভে ব্রিটিশ সেনা পাঠানোর কথা বলেননি।

ঋষি সুনাক বলেন, যুক্তরাজ্য ‘বহুকাল ধরে’ ব্রিটিশ ভূমিতে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিয়ে আসছে এবং এই প্রশিক্ষণ অব্যাহত থাকবে। তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রী শ্যাপস যা বলতে চেয়েছে তা হচ্ছে, “যদি ভবিষ্যতে কোনোদিন প্রয়োজন হয় তাহলে প্রশিক্ষণের জন্য ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠানো হতে পারে।” ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, “আমি বিষয়টি স্পষ্ট করে দিচ্ছি যুদ্ধের মধ্যে কোনো ব্রিটিশ সেনা ইউক্রেনে যাবে না।”

গ্রান্ট শ্যাপস শনিবার দ্য টেলিগ্রাফকে বলেছিলেন যে, তিনি ইউক্রেনের মাটিতে সেদেশের সেনাদের প্রশিক্ষণ দেয়ার বিষয়ে  ব্রিটিশ সামরিক প্রধানদের সঙ্গে আলোচনা করছেন।সেইসঙ্গে তিনি ইউক্রেনের ভূমিতে ব্রিটিশ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন বলে জানিয়েছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page