October 24, 2026, 10:34 pm
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন বলেছে, রুশ বাহিনী দেশটির দক্ষিণ ও পূর্বে মস্কোর সর্বশেষ বায়বীয় ব্যারেজে দুই ডজনেরও বেশি ইরানের প্রযুক্তিতে তৈরি ড্রোন ও দু’টি  ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, রুশ বাহিনী শীতের মাসে ইউক্রেনের জাতীয় বিদ্যূৎ গ্রীডে পরিকল্পিত হামলার জন্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র মজুত করেছে। খবর এএফপি’র।

দক্ষিণাঞ্চলে ১৮টি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবির উল্লেখ করে বিমান বাহিনী বলেছে, ‘শত্রুরা সর্বমোট দ’ুটি এক্স-৫৯ ক্ষেপণাস্ত্র ও ২৫টি শাহেদ-১৩৬/১৩১ ড্রোন হামলা চালিয়েছে।’

গত শীতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলার ফলে লাখ লাখ মানুষ দীর্ঘ সময়ের জন্য ঠান্ডা ও অন্ধকারে নিমজ্জিত ছিল।
পশ্চিমা অস্ত্র দিয়ে কিয়েভ তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে। তবে স্বীকার করেছে, দুর্বল অঞ্চলগুলোকে রক্ষার জন্য ইউক্রেনের আরও অস্ত্রের প্রয়োজন।

আজকের বাংলা তারিখ

  • ২৫শে অক্টোবর, ২০২৬
  • ৯ই কার্তিক, ১৪৩৩
  • ১৩ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page