April 4, 2026, 5:39 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে রাশিয়ার হামলার ক্ষতিগ্রস্থ বিশ্বের সবচেয়ে বড় প্লেন ফের ডানা মেলছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক প্লেন ছিল আন্টোনভ এন-২২৫। কিন্তু ইউক্রেনে রাশিয়ার হামলার শুরুর দিকে প্লেনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে যখন হামলা করা হয় তখন এটি কিয়েভের হোস্টোমেল ঘাঁটিতে ছিল। যখন প্লেনটি ধ্বংস করা হয়েছিল তখন এর নির্মাণ কোম্পানি জানায়, স্বপ্ন কখনো মরে না। মনে হচ্ছে নির্মাণকারী কোম্পানি তাদের কথা রেখেছে। কারণ তারা এরই মধ্যে জানিয়েছে, প্লেনটির পুনর্নির্মাণ চলমান রয়েছে।

আন্টোনভ কোম্পানির ঘোষণায় বলা হয়, প্লেনটির পুনর্নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে নক্সাও অন্তর্ভুক্ত। ফের আকাশে ডানা মেলতে এর আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫০২ মিলিয়ন ডলার। সোভিয়েত স্পেস শাটল পরিবহন করার জন্য ১৯৮০ সালে এটি তৈরি করা হয়। স্নায়ুযুদ্ধের পর বিশ্বের সবচেয়ে বড় কার্গো প্লেনটি দ্বিতীয় বারের মতো ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলায় প্লেনটির শেষ রক্ষা হয়নি। -এএফপি

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page