October 17, 2026, 4:26 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে সব ধরণের অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে সব ধরণের মার্কিন অস্ত্রের চালান বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শেল এবং খুচরা যন্ত্রাংশও রয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ইকোনমিস্ট এ খবর জানিয়েছে।
সম্প্রতি ইউক্রেনে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রসহ কিছু অস্ত্র সরবরাহ স্থগিত করেছে বলে খবর প্রকাশের পর নতুন করে সব ধরণের অস্ত্র পাঠানো বন্ধের তথ্য এলো।

প্রতিবেদন অনুসারে, ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে ওভাল অফিসে ‘উত্তপ্ত বিতর্কের’ পরে গত মার্চ মাসের শুরুতেও অস্ত্র সরবরাহ এবং গোয়েন্দা সহযোগিতা সাময়িকভাবে বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র। ইউক্রেনীয় কর্মকর্তারা সন্দেহ করছেন, সম্প্রতি ইউক্রেনে ট্রাম্প প্রশাসনের অস্ত্র সরবরাহ বন্ধের ঘোষণাটিও আগে মতোই ‘ইউক্রেনের কাছ থেকে রাজনৈতিক ছাড় আদায়ের একটি প্রচেষ্টার অংশ’।

তবে ইউক্রেনের ওপর কোনো চাপ এবং অস্ত্র সরবরাহ সম্পূর্ণ বন্ধের বিষয়টি যুক্তরাষ্ট্র অস্বীকার করেছে। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেলের মতে, সরবরাহ অব্যাহত রয়েছে। যদিও তিনি বিস্তারিত কিছু বলেননি।

অপরদিকে পেন্টাগন বলছে, যুক্তরাষ্ট্রের ‘সামরিক প্রস্তুতি এবং প্রতিরক্ষা অগ্রাধিকার’ বজায় রাখার জন্যই এই বিরতি দেওয়া হয়েছে।

এর আগ নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্যাট্রিয়ট এয়ার-ডিফেন্স ইন্টারসেপ্টর, জিএমএলআরএস হাই-প্রিসিশন রাউন্ড, হেলফায়ার এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল, স্টিংগার সারফেস-টু-এয়ার মিসাইল এবং আরও বেশ কয়েকটি যুদ্ধাস্ত্র সরবরাহ স্থগিত করবে যুক্তরাষ্ট্র।

এই পটভূমিতে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই কিয়েভে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জন গিনকেলকে তলব করেছে সরবরাহ বন্ধের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page