October 23, 2026, 7:55 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ মাগুরায় নিম্নমানের সড়ক নির্মাণের সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার বট ও গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে : স্থানীয় সরকার মন্ত্রী সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ : আইএসপিআর রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা মাদারীপুরে বোরকা পরে হামলা করতে গিয়ে যুবক খুন ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না : ট্রাম্প ২৪ ঘণ্টায় ৭ জাহাজে আঘাত হেনেছে ইরান : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে সেনা পাঠালে ইউরোপের সঙ্গে সংঘাত অনিবার্য হয়ে উঠবে : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনা মোতায়েন করার ব্যাপারে এই জোটের ইউরোপীয় সদস্যদেশগুলোকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, সেরকম কিছু হলে ইউরোপের সঙ্গে রাশিয়ার যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে।

রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ে যেন ইউক্রেনের প্রতি তাদের সমর্থন পুনর্মূল্যায়ন করে।  তিনি বলেন, ইউক্রেনে সেনা মোতায়েন করা হলে শুধু যুদ্ধের সম্ভাবনা বেড়ে যাবে না বরং যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে।

পেসকভ মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের দৈনিক ব্রিফিংয়ে আরো বলেন, পশ্চিমা দেশগুলো যেন নিজেদেরকে এ প্রশ্ন করে যে, ইউক্রেনের প্রতি সমর্থন তাদের জনগণের স্বার্থ রক্ষা করে কিনা।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইউক্রেনে ইউরোপীয় সেনা মোতায়েন করার সম্ভাবনা নিয়ে খোলাখুলি আলাপ করার পর মস্কোর পক্ষ থেকে এ হুঁশিয়ারি এল।

সোমবার ম্যাকরন বলেন, ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে ‘ঐক্যমত্য’ না থাকা সত্ত্বেও সে সম্ভাবনা উড়িয়েও দেয়া যাচ্ছে না। তিনি আরো বলেন, “কোনো সম্ভাবনাই বাদ দেয়া হচ্ছে না। রাশিয়া যাতে [ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে] জয়ী হতে না পারে সেজন্য আমরা সম্ভাব্য সবকিছু করব।”

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। এ পর্যন্ত কিয়েভকে কয়েক হাজার কোটি ডলারের সমরাস্ত্র দিয়েছে পাশ্চাত্য। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি বলেছেন, আমেরিকা ও ব্রিটেনসহ আরো বহু দেশ ইউক্রেনকে অস্ত্র দিয়ে প্রকারান্তরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

আজকের বাংলা তারিখ

  • ২৩শে অক্টোবর, ২০২৬
  • ৮ই কার্তিক, ১৪৩৩
  • ১১ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page