April 13, 2026, 4:41 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাগুরায় ডিএনসির অভিযানে হ্যান্ডকাফ পরা অবস্থায় আকুব্বার মোল্লার মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে সেনা মোতায়েন করতে প্রস্তুত ব্রিটেন : ব্রিটিশ প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, শান্তি চুক্তির অংশ হিসেবে তিনি প্রয়োজনে ইউক্রেনে সেনা মোতায়েন করতে প্রস্তুত। প্যারিসে ইউরোপের নেতারা ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসার কয়েক ঘণ্টা আগে তিনি এ কথা জানান।

ওয়াশিংটন থেকে এএফপি আজ এই খবর জানায়।

‘ডেইলি টেলিগ্রাফে’ এক নিবন্ধে কিয়ার স্টারমার লিখেছেন, তিনি ব্রিটিশ সেনা ও নারীদের ‘ক্ষতির মুখে’ ফেলার সিদ্ধান্তটি হালকাভাবে নেননি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে আরো আগ্রাসন থেকে বিরত রাখতে ইউক্রেনে স্থায়ী শান্তি নিশ্চিত করা অপরিহার্য।

লেবার পার্টির নেতা স্টারমার আরো লিখেছেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ যখন শেষ হবে, সেটা শুধু পুতিন পুনরায় আক্রমণ করার আগ পর্যন্ত একটি অস্থায়ী যুদ্ধবিরতি হলে হবে না।

এরআগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন, কোনো শান্তি চুক্তি হলে তা বাস্তবায়নের অংশ হিসেবে ব্রিটেন সহায়তা করতে রাজি আছে। তিনি বলেছেন, প্রয়োজনে ইউক্রেনে সেনা মোতায়েন করতে প্রস্তুত ব্রিটেন।

ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য গতকাল সোমবার প্যারিসে একটি সম্মেলনে বসেছেন ইউরোপের দেশগুলোর নেতারা। ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস ও ডেনমার্কের নেতাদের সঙ্গে প্যারিসের বৈঠকে যোগ দেন স্টারমার।

এদিকে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে সতর্ক বাণী দিয়ে বলা হয়েছে, ইউরোপের দেশগুলোর উচিত নিজেদের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতে আরো উদ্যোগ নেওয়া।

উল্লেখ্য, মঙ্গলবার সৌদি আরবে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা নিয়ে বৈঠক করবে আমেরিকা ও রাশিয়া। এই বৈঠকে ইউক্রেন বা ইউরোপের অন্য কোনো দেশকে আমন্ত্রণ জানানো হয়নি। যার ফলে, ইউরোপের নেতারা আশঙ্কা করছেন তিন বছরব্যাপী ইউক্রেন যুদ্ধ নিরসনের দরকষাকষিতে ইউরোপকে পাশ কাটানোর প্রক্রিয়া চলছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page