September 17, 2026, 2:23 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে ৪০ শতাংশ শস্য উৎপাদন কমছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে রুশ হামলার কারণে বছরে দেশটির শস্য উৎপাদন কমছে ৪০ শতাংশ।

ইউক্রেনীয় শস্য সমিতির প্রধান সের্গেই ইভাশচেঙ্কো এ কথা জানান।

তিনি বলেন, “আমরা চলতি বছরের শেষ নাগাদ ৬৫ থেকে ৬৬ মিলিয়ন শস্য উৎপাদন আশা করছি।”

যদিও এর আগের বছর রেকর্ড ১০ কোটি ৬০ লাখ শস্য উৎপাদিত হয়েছিল।

ইভাশচেঙ্কো বলেছেন, এর মূল কারণ যুদ্ধ। এর কারনে জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং বপন বাধাগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, ইউক্রেন বিশ্বের অন্যতম শস্য উৎপাদনকারী ও রপ্তানীকারক দেশ। ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর শস্য চালান বন্ধ হয়ে যায় এবং ইউক্রেনের বন্দরে ২০ মিলিয়ন টন খাদ্যশস্য আটকা পড়ে।

এ কারণে কৃষকরা প্রয়োজনীয় অর্থ পায়নি যা দিয়ে তারা সার কিনতে পারবে।

ইভাশচেঙ্কো আরো বলেন, “অনেক এলাকা অবরুদ্ধ। জমিতে যুদ্ধ চলছে। অবকাঠামো ধ্বংস হচ্ছে।”

তিনি আরো বলেন, “আমরা সাধারণত ২৫ মিলিয়ন হেক্টর জমিতে শস্য ফলাই। চলতি বছর ১৮ থেকে ১৯ মিয়িলন হেক্টর জমিতে শস্য ফলানো হয়েছে।”

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page