October 1, 2026, 5:15 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন থেকে দুঃসংবাদ শোনার জন্য প্রস্তুত থাকুন : ন্যাটো প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, “ইউক্রেন থেকে দুঃসংবাদ শোনার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যুদ্ধ নতুন পর্যায়ে মোড় নিচ্ছে। তবে ইউক্রেনের ভালো সময় এবং মন্দ সময় -সব অবস্থাতেই তার পাশে দাঁড়াতে হবে।”

জার্মানির একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন স্টলটেনবার্গ। তিনি বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী গত কয়েক মাসে রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের কোনো সফলতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। কিন্তু যাই হোক না কেন- পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনের পাশে থাকা উচিত। একই সাথে তিনি ন্যাটোজোটের সমালোচনা করে বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য যে পরিমাণে গোলাবারদ ও সামরিক সরঞ্জাম প্রয়োজন, ইউক্রেনকে তা সরবরাহ করা সম্ভব হয়নি।

স্টলটেনবার্গ স্বীকার করেন, ইউক্রেনের ফ্রন্টলাইনগুলো গত কয়েক মাস ধরে অনেকাংশে অপরিবর্তিত রয়েছে। তিনি বলেন, “আসলে যুদ্ধের পরিকল্পনা করা কঠিন।” স্টলটেনবার্গের মতে, এই কঠিন সময়ে “অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ”।

কিছু অস্ত্র উৎপাদন করতে সময় লাগে, এ অবস্থায় ইউক্রেন কী করতে পারে- এমন এক প্রশ্নের জবাবে স্টলটেনবার্গ বলেন, “আমি বিষয়টি ইউক্রেনের নেতাদের ওপর ছেড়ে দিতে চাই।”

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page