September 29, 2026, 1:14 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন থেকে ১ হাজার ১০০ কিলোমিটার দূরে রাশিয়ার ড্রোন হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া মঙ্গলবার ইউক্রেন থেকে ১,১০০ কিলোমিটার (৬৯০ মাইল) দূরে তাতারস্তানের বিভিন্ন কারখানায় ড্রোন হামলার খবর দিয়ে বলেছে, এসব হামলায় বেশ কয়েক জন আহত হয়েছে। খবর এএফপি’র।
তাতার নেতা রুস্তম মিন্নিখানভের প্রেস সার্ভিস টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, ‘তাতারস্তানের ইয়েলাবুগায় এবং নিজনেকামস্কে ড্রোন হামলা চালানো হয়।’
বিবৃতিতে বলা হয়েছে, সেখানে এসব ড্রোন হামলায় বড় ধরনের কোন ক্ষতি হয়নি এবং কারখানার কাজের ওপর তেমন কোন প্রভাব ফেলেনি।
এতে আরো বলা হয়, ‘দুর্ভাগ্যবশত ইয়েলাবুগায় ড্রোন হামলায় কয়েকজন আহত হয়েছে।
ইয়েলাবুগার কাছে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে যেখানে রাসায়নিক ওযান্ত্রিক প্রকৌশল এবং ধাতব কারখানা রয়েছে।
নিজনেকামস্কে একটি বড় পেট্রোল শোধনাগার রয়েছে।
এদিকে স্থানীয় প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়,আলাবুগা স্পেশাল ইকোনমিক জোনের একটি বাড়িতে দুটি ড্রোন হামলায় দুইজন আহত হয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page