August 14, 2026, 11:34 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন মার্কিন নিয়ন্ত্রণে: স্লোভাক প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকো শনিবার বলেছেন, প্রতিবেশী ইউক্রেন সার্বভৌম রাষ্ট্র নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ নিয়ন্ত্রণে রয়েছে।

যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে সামরিক সহায়তার বিরুদ্ধে ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিরোধী পপুলিস্ট রাজনীতিবিদ ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিরোধিতাও পুনর্ব্যক্ত করেছেন। খবর এএফপি’র।
ফিকো পাবলিক ব্রডকাস্টার আরটিভিএসকে বলেন, ইউক্রেন একটি স্বাধীন ও সার্বভৌম দেশ নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ প্রভাব ও নিয়ন্ত্রণের অধীনে।
স্লোভাকিয়া ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন উভয়েরই সদস্য।
ফিকো বুধবার স্লোভাকিয়ার সীমান্তে পশ্চিম ইউক্রেনের উজহোরোড নগরীতে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালের সাথে দেখা করবেন। ফিকো বলেন, আমি তাকে বলব আমি ন্যাটোতে ইউক্রেনের সদস্য হওয়ার বিপক্ষে এবং আমি এতে ভেটো দেব। এটি কেবলমাত্র তৃতীয় বিশ্বযুদ্ধের ভিত্তি হবে, অন্য কিছু নয়।
তিনি আরো বলেন, আমি স্লোভাক সেনাবাহিনী ও রাষ্ট্রীয় সরবরাহের ক্ষেত্রে যাতে করে এটি কোন অস্ত্র না পায় তা নিশ্চিত করব।
২০২৩ সালে প্রকাশিত ব্রাতিস্লাভা-ভিত্তিক গ্লোবসেক থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদন অনুসারে স্লোভাকিয়া হল ইউরোপীয় ইউনিয়নের অন্যতম রাশিয়াপন্থী দেশ।
ইউক্রেনের বিরুদ্ধে ফিকোর সমালোচনা সত্ত্বেও, কেবলমাত্র হাঙ্গেরিই কিয়েভকে  ৫০ বিলিয়ন ইউরোর সাহায্য প্রদানে ভেটো দিয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্যরা গত ডিসেম্বরে এ সহায়তা দেওয়ার পক্ষে ভোট দেয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page