October 1, 2026, 10:51 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে ; জীবাণু অস্ত্র ব্যবহার করতে পারে : রুশ জেনারেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার নিউক্লিয়ার, বায়োলজিক্যাল ও কেমিক্যাল প্রোটেকশন ট্রুপসের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ বলেছেন, ইউক্রেনের সেনারা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১৭ বার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে এবং এতে অন্তত ১৫ নিহত হয়েছে।

রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলবর্তী শহর সোচিতে অনুষ্ঠিত তরুণ বিজ্ঞানীদের এক সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা নিশ্চিত করেছি যে, রাশিয়ান ফেডারেশনের প্রশাসনের কর্মকর্তাদের ওপর বিষ প্রয়োগ করা হয়েছে। এছাড়া, আমরা দেখেছি যে, অনেকগুলো রাসায়নিক যৌগ ব্যবহার করা হয়েছিল যেগুলোর বেশিরভাগই একটি দেশে তৈরি করা হয়েছে।” তবে এটি কোন দেশের তা তিনি উল্লেখ করেননি।

হেগ শহরে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা সংস্থা বা ওপিসিডাব্লিউ-এর কাছে রাশিয়া ইউক্রেনের বিষ প্রয়োগের প্রমাণ তুলে ধরার একদিন পর কিরিলভের এ বক্তব্য এলো।

ওপিসিডাব্লিউকে রাশিয়ার বাণিজ্য ও শিল্প উপমন্ত্রী কিরিল লাইসোগর্স্কি সোমবার বলেন, “আমাদের কাছে অকাট্য প্রমাণ রয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের ইউরো-আটলান্টিক মিত্ররা ইউক্রেনকে বিষাক্ত রাসায়নিক এবং সেগুলো ব্যবহারের উপাদান সরবরাহ করেছে।”

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page