September 30, 2026, 8:33 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন সংঘাতের কোনো সামরিক সমাধান নেই : ব্রাজিলের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বলেছেন, ইউক্রেনের চলমান সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। তিনি আরো বলেছেন, চলমান সংঘাত অবসানের সবচেয়ে ভালো পথ হচ্ছে কিয়েভ এবং মস্কোর মধ্যে যুদ্ধ বন্ধ করা এবং শান্তিপূর্ণ উপায়ে এর সমাধান খোঁজা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নিউইয়র্কে রুদ্ধ দ্বার এক বৈঠকে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট ডি সিলভা। একটি বিশ্বস্ত কূটনৈতিক সূত্র সিএনএন ব্রাজিলকে এই তথ্য জানিয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম বার্ষিক অধিবেশনে যোগ দেয়ার অবকাশে লুলা ডি সিলভা এবং জেলেনস্কি বৈঠক করেন।

ওই বৈঠকে প্রেসিডেন্ট ডি সিলভা ইউক্রেনের প্রেসিডেন্টকে পরিষ্কার করেন যে, তিনি বিশ্বাস করেন সামরিক উপায়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাতের কোনো সমাধান করা যাবে না। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ব্রিকসভুক্ত দেশগুলোর মাঝে একমাত্র ব্রাজিলই ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা করেছে জাতিসংঘে।

ওই কূটনৈতিক সূত্রের বক্তব্য অনুসারে, প্রেসিডেন্ট লুলা জোর দিয়ে বলেছেন, শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংকটের সমাধানে অংশ নিতে ব্রাজিল আগ্রহী।

ডি সিলভার এসব বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যে কোনো শান্তি চুক্তি হলে তা তারা পুরোপুরি বাস্তবায়ন করবে সে ব্যাপারে তার কোনো আস্থা নেই। তিনি আরো বলেছেন, ইউক্রেনের সমস্ত ভূখণ্ড ফেরত দেয়ার পরেই কেবলমাত্র তিনি এই ধরনের কোনো সমাধানের প্রতিশ্রুতি দিতে পারেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page