September 17, 2026, 2:26 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ইউটিউব দেখে আধুনিক জাহাজ-সাবমেরিন তৈরি করলেন ভোলার আকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইউটিউব দেখে আধুনিক রোবট জাহাজ ও সাবমেরিন তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলার নূরে বেলায়েত আকাশ নামের এক যুবক। তার তৈরি জাহাজ ও সাবমেরিন কখনই পানিতে ডুববে না। এমনকি ১০ কিলোমিটার দূর থেকে লাইভ ক্যামেরা দেখে চালক ছাড়াই চলবে রিমোট কন্ট্রোল দিয়ে।

সরেজমিনে জানা গেছে, উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামের যুবক মো. নুরে বেলায়েত আকাশের ছোট বেলা থেকেই আধুনিক জাহাজ তৈরি স্বপ্ন ছিলো। পাঁচ বছর ধরে ইউটিউব দেখে তৈরি করে করেন আধুনিক জাহাজ।

আকাশ জানান, রোবট জাহাজ ও সাবমেরিন তৈরি করি যা নৌবাহিনী ব্যবহার করতে পারেন। আধুনিক প্রযুক্তি ও কাঠামো দ্বারা তৈরি জাহাজ ও সাবমেরিন সাগরে প্রবল ঝড় বা সুপার সাইক্লোনেও ডুববে না। জাহাজ ও সারমেরিনটি নৌবাহিনীকে দিতে চাই।

আকাশের বাবা মো. আবু তাহের জানান, স্থানীয়দের কটু কথার শিকার হয়েও পিছু হটেনি সে। যার কারণে আধুনিক জাহাজ ও সাবমেরিন তৈরি করেছে আমার ছেলে।

মো. খোকন নামের এক প্রতিবেশী জানান, ইঞ্জিনিয়ার না হয়েও সে সাবমেরিন ও বিমান তৈরি করতে পেরেছে এতেই আমরা খুশি। এসব দেখতে প্রতিদিনই গ্রামের অনেক মানুষ ভিড় জমাচ্ছেন।

চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার মো. আল নোমান জানান, আমি আকাশের সাফল্য কামনা করছি। কোনো সহযোগিতার প্রয়োজন হলে সেটি উপজেলা প্রশাসন থেকে দেখবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page