August 14, 2026, 11:32 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

ইউ’র ২৬টি দেশ অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে : বোরেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হাঙ্গেরি ব্যতীত সমস্ত ইইউ দেশ সোমবার গাজা যুদ্ধে ‘অবিম্বে মানবিক বিরতির’ আহ্বান জানিয়েছে। ইইউ পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল এ কথা বলেছেন।

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন জোর প্রচেষ্টা চালিয়েছে।
তবে বোরেল বলেছেন, ২৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ‘একটি স্থায়ী যুদ্ধবিরতি’র আহ্বান জানিয়ে একটি বিবৃতি দিতে সম্মত হয়েছেন।
ইইউ দেশগুলোও ইসরায়েলকে গাজার শহর রাফাহ আক্রমণ না করার জন্য তাদের আহ্বান পুনর্ব্যক্ত করেছে। যা ক্ষতিগ্রস্ত অঞ্চলের প্রধান আশ্রয়স্থল হয়ে উঠেছে।
হাঙ্গেরি ইসরায়েলের কট্টর সমর্থক এবং প্রায়শই দেশটির সমালোচনামূলক ইইউ বিবৃতিগুলোর বিরোধিতা করে।
অন্যান্য ইইউ দেশ যেমন জার্মানি এখন পর্যন্ত ইসরায়েলের কার্যক্রম ‘অবিলম্বে’ থামানোর আহ্বান জানাতে অনিচ্ছুক। ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সীমিত করতে পারে এমন কোনো পদক্ষেপ সমর্থন করতে দেখা যায়নি।
হামাস পরিচালিত ভূখন্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ২৯,০০০ এরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, হামাস সমস্ত জিম্মিকে মুক্তি না দিলে তারা রাফাহ সহ মুসলিম পবিত্র রমজান মাসে তাদের আক্রমণ চালিয়ে যাবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page