October 7, 2026, 11:48 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ইতালিতে বন্যায় ১৩ হাজার মানুষ ঘরবাড়ি ছাড়া ; ২০ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত ইতালি। গত ৬ মাসে দেশটিতে যে পরিমাণ বৃষ্টি হয়নি তা গত দেড়দিনে ঝড়েছে। ২০টি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার ২০ জনের বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। ঘর ছাড়া ১৩ হাজারের বেশি মানুষ।

ভারী বর্ষণে হু হু করে বাড়ছে নদ-নদীর পানির উচ্চতা। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাভেনা শহরের মেয়র বিবিসিকে জানান, গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এটি।

বন্যার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতিকে বিপর্যয়কর বলে বর্ণনা করে মিশেল ডি পাসকেল জানান, তার শহর এবং স্থানীয়দের ব্যাপক আকারে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

৭১ বছর বয়সী রবার্ট লাজ্জারিনি বলেন, গত ৪৮ ঘণ্টায় পরিস্থিতি খুবই খারাপের দিকে গেছে। পানি ও কাঁদায় পুরো গ্রাম শেষ হয়ে গেছে।

বিভিন্ন জায়গায় ২৮০টির বেশি ভূমিধসের খবর জানিয়েছে বিবিসি। এমিলিয়া-রোমাগনা প্রদেশে প্লাবিত অনেক গ্রাম ও শহরের নদীর পাশাপাশি খালের পানি লোকালয়ে ঢুকেছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরম মাত্রায় পৌঁছেছে।

ইতালির এমন পরিস্থিতির পেছনে জলবায়ুর পরিবর্তনকে দায়ী করছেন অনেকে। দেশটির জাতীয়ভাবে পরিকল্পনার প্রয়োজন ছিল বলে সরকারকে আগেই সতর্ক করেছিলেন অনেকে।

বেসামরিক সুরক্ষামন্ত্রী নেলো মুসুমেসি জানান, গ্রীষ্মমণ্ডলীয় পরিস্থিতি ইতিমধ্যে ইতালিতে পৌঁছেছে। ৩৬ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। কিছু এলাকায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত রেকর্ড করা হয়। সূত্র: বিবিসি

 



Our Like Page