September 30, 2026, 4:25 pm
শিরোনামঃ
চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক কুষ্টিয়ায় শিয়ালের টানাটানিতে খড়ের নিচ থেকে বেরিয়ে এলো যুবকের মরদেহ নারায়ণগঞ্জে ড্রেন থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার পাকিস্তানের আকাশপথ বন্ধ ; চীনের আকাশপথ ব্যবহারের আলোচনায় ভারত সেনা প্রত্যাহার করলেও ইরাকের তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ‘নূহের নৌকা’র খোঁজে পাহাড় খনন করছে তুরস্ক যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক
এইমাত্রপাওয়াঃ

ইতালিতে বাস দুর্ঘটনায় তিন দেশের পর্যটকসহ ২১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইতালির ভেনিস শহরের কাছে একটি ফ্লাইওভার থেকে বাস ছিটকে নিচে পড়ে অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তীতে বাসটিতে আগুন ধরে যায়।

মঙ্গলবার (৩ অক্টোবর) ইতালির মেস্ত্রে জেলার ফ্লাইওভারের সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। নিহতদের মধ্যে পাঁচজন ইউক্রেনীয়, একজন জার্মান এবং চালক ইতালির নাগরিক।  এ ঘটনাকে বড় ট্র্যাজেডি অ্যাখ্যা দিয়েছেন ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো।

ভেনিস ও নিকটবর্তী মারঘেরা জেলার পর্যটকরা বাসে অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে। বাসটি মিথেন গ্যাসে চলছিল, বিদ্যুতের লাইনে পড়লে আগুন ধরে যায়।

আহত ১৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটলো, এখনও বের করতে পারেনি কর্তৃপক্ষ। এ নিয়ে তদন্ত করছে প্রশাসন।

মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।

২০১৩ সালে ইতালির দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত হয়েছিলেন। সূত্র: বিবিসি

আজকের বাংলা তারিখ



Our Like Page