October 8, 2026, 1:34 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প ; ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইন্দোনেশিয়ার বৃহত্তম ও সবচেয়ে জনবহুল দ্বীপ জাভায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। দেশটির দুর্যোগ মোকাবিলা বিভাগ বিএনপিবি এক বিবৃতিতে জানিয়েছে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার পর হয়েছে এই ভূমিকম্প।

এছাড়া ভূমিকম্পের জেরে জাভার কেন্দ্রীয় অঞ্চল ও ইয়োগিয়াকার্তা শহরের শতাধিক বাড়িঘর, অফিস, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শনিবার রয়টার্সকে জানিয়েছেন বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারি।

দেশটির ভূপদার্থ সংস্থা বিএমকেজি জানিয়েছে, জাভা দ্বীপের ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। তবে এই ভূমিকম্পে সুনামির কোনো সম্ভাবনা নেই।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আগ্নেয় মেখলা (রিং অব ফায়ার) এলাকার ওপর অবস্থান ইন্দোনেশিয়ার। এই এলাকার টেকটোনিক প্লেটগুলো পরস্পরের সঙ্গে সংঘাতপ্রবণ হওয়ার কারণে দেশটিকে প্রায় নিয়মিত ভূমিকম্প ও অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ পোহাতে হয়।



Our Like Page