November 26, 2026, 8:55 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ইন্দোনেশিয়ায় ধসে পড়া মাদ্রাসার কাছে সন্তানদের জন্য অপেক্ষা করছে উদ্বিগ্ন অভিভাবকরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভাতে একটি ধসে পড়া মাদ্রাসা ভবনের কাছে বুধবার অভিভাবকরা অপেক্ষা করছেন। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, সিদোয়ার্জো শহরে বহুতল ভবনটি ধসে কমপক্ষে তিন জন নিহত হয়েছে। এই ঘটনায় এখনো আরও ৩৮ জন নিখোঁজ রয়েছে।

মাদ্রাসাটির একজন শিক্ষার্থীর ৪২ বছর বয়সী মা তার ১৫ বছর বয়সী ছেলের খবরের জন্য মরিয়া হয়ে ধসে পড়া বোর্ডিং স্কুলের বাইরে কাঁদছিলেন।

কাদুরার কাছের একটি দ্বীপের বাসিন্দা কোইয়িমাহ নামের ওই নারী বলেন, আমি প্রথমে এখানে বসবাসকারী আমার আত্মীয়দের কাছ থেকে ধসের খবর শুনি। এতে আমি হতবাক হয়ে যাই।

তিনি আরো বলেন, দূরে থাকায় আমি কিছুই করতে পারিনি।

কোইয়িমাহ আরো বলেন, ‘আমি আর সহ্য করতে পারছিলাম না। সর্বশেষ খবরের জন্য অপেক্ষা করতে পারছিলাম না। আমি অস্থির ছিলাম এবং মানসিক যন্ত্রণায় বাসায় টিকতে না পেরে, এখানে ছুটে এসেছি।’

তিনি বলেন, ‘আমি খুবই উদ্বিগ্ন।’

উদ্ধারকারী দল মাঠে থাকাকালে কাছাকাছি উপকূলে আঘাত হানা ভূমিকম্প তাদের কাজ সাময়িকভাবে বন্ধ করে দেয়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে একজন স্কুল কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে যে গত নয় মাস ধরে ভবনটিতে নির্মাণ কাজ চলছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আব্দুল মুহারির মতে, মাদ্রাসাটির চতুর্থ তলায় নতুন নির্মাণ সামগ্রীর ওজন সহ্য করতে না পারায় ভবনটি ভেঙে পড়ে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page