October 16, 2026, 10:22 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

ইভিএম শতভাগ স্বচ্ছতার প্রতীক : ইসি আহসান হাবিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, ‘ইভিএম হচ্ছে শতভাগ স্বচ্ছতার প্রতীক। এখানে কোনও পক্ষপাতিত্ব করার সুযোগ নেই। আমরা ৬০০-এর বেশি নির্বাচন করেছি। কিন্তু কোনও পক্ষপাতিত্ব করিনি।’

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় নির্বাচন কমিশনার বলেন, ‘সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে চাই। দলগুলোর সঙ্গে বারবার সংলাপ করছে ইসি। কোনও কোনও দল সংলাপে আসছে। আবার কোনও কোনও দল আসেনি। আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি, যেন সব দল নির্বাচনে অংশ নেয়। তবে, নির্বাচনে আসা না আসা দলের ব্যাপার।’

উল্লেখ্য, বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলার দুটি ও জীবননগর উপজেলার ছয়টিসহ মোট আট ইউপিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আলমডাঙ্গা উপজেলার নাগদহ ও আইলহাস ইউনিয়নের ১৮টি কেন্দ্রে এবং জীবননগর উপজেলার ৬টি ইউপিতে ৫৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ইভিএম মেশিনে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

আট ইউপিতে মোট ৪০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আইনশৃঙ্খলা রক্ষায় ছয় স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আটটি ভ্রাম্যমাণ আদালত, তিন প্লাটুন বিজিবিসহ মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিটি ভোট কেন্দ্রে পাঁচ জন পুলিশ এবং ১৭ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page