September 8, 2026, 9:30 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

ইমরান খানকে আদিয়ালা কারাগারে স্থানান্তরে ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। সোমবার (২৫ সেপ্টেম্বর) এ আদেশ দেন আদালত। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়, পিটিআই প্রধানকে কারাগারের সুবিধা প্রদান সংক্রান্ত একটি আবেদনের শুনানির সময় আদালতের পক্ষ থেকে এমন আদেশ আসে। বলা হয়, ইসলামাবাদে মামলা দায়ের করা একজন বন্দীর বিচারের কার্যক্রম ওই কারাগারেই পরিচালিত হওয়া উচিত। শুনানির সময়, ইমরান খানের আইনজীবী অ্যাডভোকেট শের আফজাল মারওয়াত একটি ব্যায়াম মেশিনের সুবিধা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

এদিকে, পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার মনে করেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যানকে বাদ দিয়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও জানিয়েছে, তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এর বাইরে আরও শতাধিক মামলা ঝুলছে তার বিরুদ্ধে। বর্তমানে ইসলামাবাদের অ্যাটকো কারাগারে বন্দি আছেন তিনি। এ অবস্থায় তার নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসছে।

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বলেছেন, ‘ইমরান খান বা তার দলের শত শত সদস্যকে ছাড়াই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে, যারা ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বেআইনি কার্যকলাপে জড়িত থাকার কারণে কারাগারে বন্দী।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page