August 9, 2026, 3:22 pm
শিরোনামঃ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ইমরান খানকে বাদ দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব : তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানে ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন। সেই অনুযায়ী চলছে প্রস্তুতি। এই পরিস্থিতিতে তুমুল জনপ্রিয় কারাবন্দি নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বাদ দিয়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব মনে করেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার। এ প্রসঙ্গে গত শুক্রবার বার্তাসংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারটি সোমবার এক প্রতিবেদনে প্রকাশ করেছে জিও নিউজ।

তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। আরও শতাধিক মামলা ঝুলছে তার বিরুদ্ধে। বর্তমানে ইসলামাবাদের অ্যাটকো কারাগারে তিনি বন্দি। এমন বাস্তবতায় তার নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসছে।

সাধারণ নির্বাচন ঘনিয়ে আসার সাথে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কাকার বলেছেন, ‘ইমরান খানকে কারাবন্দী না করেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যারা ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বেআইনি কার্যকলাপে জড়িত ছিলেন তারা এখনও হাজতে।’

গত ৯ মে দুর্নীতি মামলায় ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে জ্বালাও-পোড়াও এবং ভাঙচুর চালায় তার সমর্থকরা। বাদ যায়নি সেনাবাহিনীর স্থাপনাও। সহিংতায় জড়িত থাকায় অনেক সমর্থককে আটক করে নিরাপত্তা বাহিনী। তাদের সামরিক আইনে বিচারের আওতায় আনার কথা শোনা যায়। ৯ মে’কে ‘অন্ধকার দিন’ অ্যাখ্যা দেয় পাকিস্তান সরকার।

সাক্ষাৎকারে কাকার বলেন, ‘যারা ওইদিন সহিংসতায় জড়িত ছিল তারা সাজাভোগ করছেন। তবে এসব ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি তাদের আসন্ন নির্বাচনে অংশ নিতে বাধা নেই।’

পিটিআই ক্ষমতায় যেন ফিরে না আসে, তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এমনকি আগামী জাতীয় নির্বাচন নিয়ে কারসাজি হতে পারে এমন গুঞ্জন বাতাসে ভাসছে। এসব প্রশ্নে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি এই খবরটি একেবারেই অযৌক্তিক। ইসিপি নির্বাচন পরিচালনা করবে। তত্ত্বাবধায়ক সরকারও পর্যবেক্ষণে থাকবে।’

২০২৪ সালের জানুয়ারির শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন আয়োজন হতে যাচ্ছে বলে গেল সপ্তাহে ঘোষণা দিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page