October 20, 2026, 2:13 pm
শিরোনামঃ
পাবনায় ৮০০ ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইমরান খানের দলের ‘ব্যাট’ প্রতীক বাতিল করলো পাকিস্তানের নির্বাচন কমিশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) শুক্রবার সন্ধ্যায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের আইকনিক ‘ব্যাট’ প্রতীক বাতিল করেছে। প্রতীকটি দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী খানের ক্রিকেটার জীবনের প্রতিচ্ছবি ছিল। খবর জিও নিউজের।

দেশটির প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বে একটি পাঁচ সদস্যের ইসিপি বেঞ্চ প্রতীক বাতিল প্রসঙ্গে সংরক্ষিত রায় ঘোষণা করে। পাশাপাশি পিটিআইয়ের আন্তঃদলীয় নির্বাচনকে বেআইনি ঘোষণা করা হয়েছে।

১১ পৃষ্ঠার আদেশটি পিটিআইয়ের সাবেক সদস্য আকবর এস বাবরের পিটিশনের ভিত্তিতে ঘোষণা করা হয়েছিল। তিনি দাবি করেছিলেন, পিটিআই নিয়ম মেনে নির্বাচন করেনি।

এই রায় সাবেক ক্ষমতাসীন দলের জন্য একটি বড় ধাক্কা। আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। দলটির প্রতিষ্ঠাতা ইমরান খান কয়েক মাস ধরে কারাবন্দী। অচিরেই তাকে মুক্তি দেওয়া হবে বলেও মনে হচ্ছে না।

আদেশে বলা হয়েছে, পিটিআই তাদের নির্দেশনা মেনে চলেনি এবং পিটিআই প্রচলিত সংবিধান, ২০১৯ ও নির্বাচনী আইন, ২০১৭ এবং নির্বাচনী বিধিমালা, ২০১৭ অনুযায়ী আন্তঃদলীয় নির্বাচন করতে ব্যর্থ হয়েছে।

জিও নিউজ জানিয়েছে, নির্বাচনকে বেআইনি ঘোষণা করা হয়েছে। তাই দলটির প্রধান ব্যারিস্টার গোহর আলী খান এখন আর দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকছেন না। তিনি ইমরান খানের স্থালাভিষিক্ত হয়েছিলেন।

রোববার দলের মনোনয়নপত্র জমা দেওয়ার বর্ধিত সময়সীমা শেষ হবে। এখন ইসিপির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার জন্য দলটির কাছে মাত্র একদিন (শনিবার) সময় আছে।

পিটিআই বারবার অভিযোগ করেছে, তাদেরকে লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং লেভেল প্লেয়িং ফিল্ড দেওয়া হচ্ছে না। কিন্তু শুক্রবার আদেশের কয়েক ঘণ্টা আগে ইসিপি দলটিকে সমান সুযোগ প্রদানের আশ্বাস দিয়েছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page