September 7, 2026, 7:39 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

ইমরান খানের মন্ত্রিসভার সদস্য ফাওয়াদ গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার সদস্য ফাওয়াদ চৌধুরী। তিনি পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সাবেক জ্যেষ্ঠ নেতা।

পাকিস্তান সরকারের দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (ন্যাব) শীর্ষ নির্বাহী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নাজির আহমেদ বাটের স্বাক্ষরিত পরোয়ানার ভিত্তিতে শনিবার রাজধানী ইসলামাবাদের বাসভবন থেকে ফাওয়াদকে গ্রেপ্তার করা হয়েছে।

ফাওয়াদ চৌধুরীর স্ত্রী হাইবা চৌধুরী পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, কোনো কারণ ছাড়াই ফাওয়াদকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে- আমরা এখনও জানি না।

ন্যাবের এক কর্মকর্তা জানিয়েছেন, ফাওয়াদ চৌধুরির বিরুদ্ধে ৫০ লাখ রুপি ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। গত ৪ নভেম্বর এ সংক্রান্ত একটি মামলাও হয়েছে তার বিরুদ্ধে।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ইরমান খান নেতৃত্বাধীন সরকারে তথ্যমন্ত্রী থাকা অবস্থায় চাকরি প্রদানের বিনিময়ে কয়েক জনের কাছ থেকে এই অর্থ গ্রহণ করেছিলেন তিনি। সূত্র: জিও নিউজ

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page