February 14, 2026, 11:31 am
শিরোনামঃ
নেপালে নির্বাচনের আগে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিশাল সমাবেশ কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাচন সংস্কারের হুমকি দিলেন ট্রাম্প খালিস্তানি নেতা হত্যার ষড়যন্ত্র ; যুক্তরাষ্ট্রের আদালতে ভারতীয় নাগরিকের দোষ স্বীকার নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের আহ্বান ইউরোপের’ গণহত্যার ঘটনায় নিহত স্বজনদের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর সংহতি প্রকাশ  তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল ইসলাম ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা ; ২টি স্থগিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি    বগুড়া-২ আসন ; জামানত হারালেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না
এইমাত্রপাওয়াঃ

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতন কাঠামো করার চিন্তা করছে সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সরকারি, স্বায়ত্তশাসিত, অর্ধ-স্বায়ত্তশাসিত, ওয়াক্ফ নিয়ন্ত্রিত মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বেতন কাঠামো করার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের একাদশ অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে এ কার্য-অধিবেশন হয়।

তিনি বলেন, আমরা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫ করার কাজে হাত দিয়েছি। ২০২৫ সালের নিরিখে তাদের জন্য একটা পে-স্কেল (বেতন কাঠামো) করা যায় কি না, এটাও আমাদের বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখছেন। তাহলে সরকারি, স্বায়ত্তশাসিত, অর্ধ-স্বায়ত্তশাসিত, ওয়াক্ফ নিয়ন্ত্রিত মসজিদগুলোতে ইউনিফাইড পে-স্কেল কার্যকর করতে পারব। আর বেসরকারি মসজিদগুলোতে জেলা প্রশাসকদের মাধ্যমে যে মসজিদগুলো অর্থনৈতিকভাবে সচ্ছল তারা যাতে এই পে-স্কেল কার্যকর করে, আর করতে না পারলে ধীরে ধীরে যাতে সামনে এগিয়ে যায়। এ ব্যাপারে আমরা ডিসিদের সহযোগিতা চেয়েছি।

তিনি বলেন, বিভিন্ন জায়গায় অনেক দেবোত্তর সম্পত্তি বেহাত হয়ে গেছে। এগুলো মানুষ দখল করে নিয়েছে। আমরা মতিঝিলে একটা দেবোত্তর সম্পত্তি উদ্ধার করেছি। সেখানে আমরা বহুতল ভবন নির্মাণ করবো, ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের মাধ্যমে।

শতশত ওয়াক্ফ স্টেট সম্পত্তি বেহাত হয়ে গেছে, আমরা এগুলো উদ্ধারের চেষ্টা করছি। জেলা প্রশাসকদের আমরা নির্দেশ দিয়েছি, মন্ত্রণালয় থেকে নির্দেশনা গেলে যাতে তারা বাস্তবায়ন করেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় হাইকোর্টে একটা স্বতন্ত্র বেঞ্চ করব। এ বিষয়ে আমি আইন মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছি। হাইকোর্টের রেজিস্ট্রারের সঙ্গে আমি এ বিষয়ে কথা বলেছি। আশা করি একটা স্বতন্ত্র বেঞ্চ হবে, ওয়াক্ফ মামলাগুলোর ওখানে শুনানি হবে। তাহলে যারা এই মামলাগুলো করে বছরের পর বছর ধরে ওয়াক্ফ সম্পত্তি খাচ্ছে এদের হাত থেকে সম্পত্তি উদ্ধার করতে পারবো।

খালিদ হোসেন বলেন, আমাদের মন্ত্রণালয়ের সব কাজ জেলা প্রশাসক ও ইউএনওদের সঙ্গে যুক্ত, তাদের সহযোগিতা চেয়েছি। তাতে কল্যাণমুখী বৈষম্যহীন অসাম্প্রদায়িক একটা দেশ আমরা গড়তে পারি। সেই সহযোগিতা জেলা প্রশাসকদের কাছে চেয়েছি।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page