April 12, 2026, 2:58 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেন উপকূলে ব্রিটিশ জাহাজ হামলার শিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের উপকূলে একটি ব্রিটিশ জাহাজ হামলার শিকার হয়েছে বলে ব্রিটেনের সমুদ্র বিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন জানিয়েছে। তবে হামলার পর সেখানকার পরিস্থিতি কী হয়েছিল তা পরিষ্কার করেনি সংস্থাটি।

গতকাল (শুক্রবার) ইউনাইটেড কিংডম মেরিটাইম বলেছে, ইয়েমেনের দক্ষিণ উপকূলীয় বন্দরনগরী নিশতুনের কাছে এই হামলার ঘটনা ঘটে। শহরটি পূর্ব দিকে ওমান সীমান্তের কাছে অবস্থিত।

সংস্থাটি জানিয়েছে, তিনটি ছোট বোট ব্রিটিশ জাহাজের ওপর চড়াও হয় এবং এসব বোট থেকে জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। প্রতিটি বোটে তিন থেকে চারজন আরোহী ছিল বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম। পরে অবশ্য সংস্থাটি একে হামলা না বলে একটি ঘটনা হিসেবে উল্লেখ করেছে।

এডেন উপসাগরের তীরে অবস্থিত নিশতুন বন্দরটি ২০১৫ সাল থেকে সৌদি জোট নিয়ন্ত্রণ করে আসছে। ওই এলাকায় বেশ কয়েকবার কয়েকটি জাহাজ হামলার মুখে পড়েছে। তবে কেউ কখনো এসব হামলার দায়িত্ব স্বীকার করেনি।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page