September 12, 2026, 12:19 am
শিরোনামঃ
বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
এইমাত্রপাওয়াঃ

ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে শতাধিক মারা গেলেও বেঁচে আছে বর ও কনে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরাকে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে ১৫০ জনের বেশি। তবে সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন বর ও কনে। প্রথমে আশঙ্কা করা হয়েছিল তারাও মারা গেছেন।

বর ও কনের আত্বীয়রা ইরাকের একটি চ্যানেলকে জানিয়েছেন, এই দম্পতি বেঁচে আছেন ও ভালো আছেন। কিন্তু মানসিকভাবে তারা বিপর্যস্ত।

এক আত্বীয় জানান, আমরা অলৌকিকভবে জায়গাটি থেকে বের হতে পেরেছিলাম। দুর্ঘটনা থেকে যারা বেঁচে গেছেন তাদের মধ্যে বর ও কনে অন্যতম। আমি তাদের সঙ্গে ছিলাম। তাদের মানসিক অবস্থা বেশ কঠিন। তাছাড়া আমি বেশ কিছু আহত মানুষকে হাসপাতালে নিয়েছি। হাসপাতালের পরিস্থিতি যা দেখেছি তা বর্ণনা করাও কঠিন।

হাসপাতালে এক আহত নারী জানান, নতুন দম্পতি যখন নৃত্য শুরু করেন তখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল হামদানিয়া জেলায় ওই দুর্ঘটনা ঘটে। কী কারণে ওই অগ্নিকাণ্ড ঘটেছে সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়।

ইরাকের বার্তা সংস্থা নিনা একটি ছবি পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে, দমকল কর্মীরা আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া স্থানীয় সাংবাদিকরা সামাজিক মাধ্যমে যেসব ছবি পোস্ট করেছেন সেখানে পুড়ে যাওয়া ইভেন্ট হলের ধ্বংসাবশেষ এবং সেখানকার পরিস্থিতি দেখা যাচ্ছে। সূত্র: আলজাজিরা

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page