September 22, 2026, 2:11 pm
শিরোনামঃ
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ইরাক ও সিরিয়া থেকে বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র চুরি হয়ে গেছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরাক এবং সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের জন্য সরবরাহ করা বিপুল পরিমাণ অস্ত্র চুরি হয়ে গেছে। এই সমস্ত অস্ত্র চূড়ান্তভাবে ভুল হাতে পড়েছে বলে মনে করা হচ্ছে।

মার্কিন গণমাধ্যম ‘দ্যা ইন্টারসেপ্ট’ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, লাখ লাখ ডলার মূল্যের চুরি হয়ে যাওয়া অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে আর্টিলারি ইকুইপমেন্ট, উইপন সিস্টেম এবং বিশেষায়িত গোলাবারুদ। গত কয়েক বছর ধরে এই সমস্ত অস্ত্র ও গোলাবারুদ চুরি হয়েছে।

‘তথ্য পাওয়ার স্বাধীনতা’ আইনের আওতায় ইন্টারসেপ্ট মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে এই ব্যাপারে তদন্তের কাগজপত্র হাতে পেয়েছে। এতে দেখা যায়, ২০২০ সাল থেকে ২০২২ সালের মধ্যে ইরাক ও সিরিয়ায় চারটি বড় চুরির ঘটনা ঘটেছে যাতে দুই লাখ ডলার মূল্যের অস্ত্র খোয়া গেছে। এরমধ্যে রয়েছে ৪০ মিলিমিটারের উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্রেনেড যা মার্কিন স্পেশাল ফোর্স ব্যবহার করে থাকে।

ইন্টারসেপ্টের প্রতিবেদনে আরো বলা হয়েছে, চুরির ধরণ দেখে বোঝা যায়- বারবার একই গোষ্ঠী এই চুরির সঙ্গে জড়িত ছিল। ২০২০ সালের পেন্টাগনের অডিট রিপোর্ট থেকে ইন্টারসেপ্ট আরো জানতে পেরেছে যে, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ ৭১৫.৮ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র অস্ত্র কিনেছে, কিন্তু ঠিকমতো হিসাব দেয়নি। এই গোষ্ঠী ইরাকের উত্তর-পূর্ব এলাকা অবৈধভাবে দখল করে রেখেছে।
এসব গুরুত্বপূর্ণ ও বিপুল পরিমাণ অস্ত্র চুরি হয়ে যাওয়ার ব্যাপারে উদ্বেগ সৃষ্টি হয়েছে এই কারণে যে, এ সমস্ত অস্ত্র চূড়ান্তভাবে আল-কায়েদা, দায়েশ এবং আল-নুসরা ফ্রন্টের মতো উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর হাতে পড়তে পারে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page