April 13, 2026, 10:38 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ইরানি নৌবহরের পানামা খাল পার হওয়া ঠেকাতে ব্যার্থ হয়েছে আমেরিকা : ইরানের নৌবাহিনীর কমান্ডার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহারাম ইরানি বলেছেন, সম্প্রতি ইরানের একটি নৌবহর পানামা খাল অতিক্রম করেছে কিন্তু আমেরিকা তা ঠেকাতে পারেনি।

তিনি বলেন, বিশ্ব বলদর্পী মার্কিন সরকার ইরানের নৌবহরকে আটকানোর জন্য হুমকি ও নিষেধাজ্ঞা আরোপ করে কিন্তু তারা তাতে সফল হয়নি।

শাহরাম ইরানি বলেন, “আমেরিকার নিষেধাজ্ঞা এখন গলাবাজি ছাড়া আর কিছুই নয়। তারা এখন পানামা খালেই ইরানের জাহাজ বহরের গতিরোধ করতে পারে না। এটি বড় শয়তানদের জন্য বিরাট চপেটাঘাত।“
ইরানের নৌবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো ৮৬তম নৌবহর দীর্ঘ সমুদ্রযাত্রায় বিশ্ব পরিভ্রমণ করেছে এবং কোনো দেশের কোনো রকমের সহযোগিতা ছাড়াই ভারত মহাসাগর, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর পরিভ্রমণ করেছে। এই জাহাজ বহরে দিনা এবং মাকরান যুদ্ধজাহাজ ছিল।
২০২০ সালের ২০ সেপ্টেম্বর নৌবহরটি সমুদ্রযাত্রা করে এবং ২৩৬ দিনের অভিযান শেষে তারা ওমানের সালালাহ বন্দরে নোঙর ফেলেছে। এই নৌবহরটি ৬৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। আরো ২০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা ইরানের বন্দর আব্বাসে পৌঁছাবে।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page