March 26, 2026, 6:36 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ইরানি প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি ৫ গুণ বেড়েছে : ইরানের প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি বলেছেন, তার দেশ থেকে সামরিক সরঞ্জাম রপ্তানির পরিমাণ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বুধবার রাজধানী তেহরানে ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের অবকাশে তিনি সাংবাদিকদের কাছে এই তথ্য জানান। জেনারেল আশতিয়ানি বলেন, ইরানের প্রতিরক্ষা শিল্প এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সামরিক সহযোগিতা উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে।

রাশিয়া, তুরস্ক এবং আরো কয়েকটি দেশের সঙ্গে সামরিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, তার দেশ এখন বিমান ও উড়োজাহাজ তৈরির ক্ষেত্রে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে। ইরানি প্রতিরক্ষামন্ত্রী বলেন, “গত দুই বছরের তুলনায় এবার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির পরিমাণ চার থেকে পাঁচ গুণ বেড়েছে এবং আমরা আরো কিছু অস্ত্র তৈরির চেষ্টা করছি যা ভবিষ্যতে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে।”

জেনারেল রেজা আশতিয়ানি জোরালো ভাষায় বলেন, “ড্রোনের ইঞ্জিন তৈরির ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি এবং আরো ভারী ইঞ্জিন তৈরির ক্ষেত্রে উচ্চ পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করছি।” তিনি আরো জানান, “দেশীয় প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম তৈরির কারণে আমরা এখন প্রতিরক্ষা শক্তির দিক দিয়ে বিশ্বে বিশেষ মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছি।” আগামী ফর্সি বছরে ইরান মহাকাশ গবেষণার ক্ষেত্রে আরো বিশেষ অগ্রগতি অর্জন করবে বলে আশা করেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page