October 16, 2026, 9:31 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আনুষ্ঠানিকভাবে শতকরা ৬০ মাত্রা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেছেন, তার দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এখন আনুষ্ঠানিকভাবে শতকরা ৬০ মাত্রায় পৌঁছেছে। তিনি আরো বলেছেন, ২০২০ সালের ডিসেম্বরে ইরানের সংসদে পাস হওয়া একটি আইনের সঙ্গে সঙ্গতি রেখেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি গতকাল (শনিবার) তেহরানে ইরানের একদল সংসদ সদস্যের সঙ্গে বৈঠকে বলেন, সংসদে পাস করা আইনটি দেশের জন্য ভালো অবস্থান সৃষ্টি করেছে এবং ওই আইন অনুযায়ী, আজ আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্র শতকরা ৬০ মাত্রায় পৌঁছেছে।

ইরানের এই কর্মকর্তা বলেন, পরমাণু কর্মসূচিতে বিরতিহীন গবেষণা ও উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার দেশ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যন্ত্র সেন্ট্রিফিউজের নতুন জেনারেশন তৈরির কাজও ‘সর্বোত্তম উপায়ে’ চলছে বলে তিনি জানান।

আমেরিকা ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর ইউরোপীয় দেশগুলো আমেরিকাকে ছাড়াই ওই সমঝোতা বাস্তবায়নের আশ্বাস দিয়েও ব্যর্থ হয়। এ অবস্থায় ইরানের পার্লামেন্ট ২০২০ সালের ডিসেম্বর মাসে এক আইন পাস করে সরকারকে তার কর্তব্য নির্ধারণ করে দেয়।

ওই আইনে বলা হয়, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আইএইএ’র পরিদর্শন সীমিত করে দিতে হবে।সেইসঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় বেধে দেয়া মাত্রা আর মেনে চলা যাবে না বরং এই মাত্রা যথাসম্ভব বাড়িয়ে দিতে হবে। ওই সমঝোতায় ইরানকে চারের চেয়ে কম মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে বলা হয়েছিল।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page