October 17, 2026, 2:41 pm
এইমাত্রপাওয়াঃ

ইরানের ইসফাহান পারমাণবিক গবেষণা কেন্দ্রে ইসরায়েলি হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সবচেয়ে বড় পারমাণবিক গবেষণা স্থাপনা ইসফাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টারে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক উপ-গভর্নর।

শনিবার এই তথ্য দিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স‌।

এতে ব্যাপক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে ওই এলাকা।

ইরানের ইসফাহান প্রদেশের আরও কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে বলে জানানো হলেও, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাদেশিক উপ-গভর্নরের বরাতে ফার্স‌ জানায়, ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলার বেশিরভাগ অংশ প্রতিহত করতে সক্ষম হলেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনা ইসরাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে কোনো বিপজ্জনক পদার্থের ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয়নি। বর্তমান যুদ্ধের সময় ইসরাইলের পারমাণবিক স্থাপনাটিতে আগেও হামলা করেছিল।

নাম প্রকাশ না করা এক কর্মকর্তা জানান, হামলার কারণে কোনো ক্ষতিকর পদার্থের গ্যাস বা বিকিরণ ছড়ায়নি। তবে সাধারণ জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে উদ্ধার ও জরুরি ব্যবস্থাপনা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করা যায়।

আধা-সরকারি মেহের সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, ইসফাহানের গভর্নরের কার্যালয়ের নিরাপত্তা ও আইন প্রয়োগ বিষয়ক উপ-প্রধান আকবর সালেহি জানিয়েছেন, ইসরায়েল প্রদেশটির একাধিক স্থানে হামলা চালালেও তেল শোধনাগার লক্ষ্যবস্তু ছিল না।

সংঘাতের শুরুতেই ইসরায়েল ইসফাহানের পারমাণবিক প্রযুক্তি কেন্দ্রে হামলা চালিয়েছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তার দাবি অনুযায়ী, তখন ওই স্থাপনাটি ব্যাপক ক্ষতির শিকার হয়।

তবে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, ক্ষয়ক্ষতি সীমিত ছিল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, সেখানে চারটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) বিমান ও ড্রোন ইউনিটের প্রধানকে হত্যার করেছে ইসরাইল। প্রায় এক সপ্তাহ আগে তার পূর্বসূরিকেও হত্যা করেছিল ইসরাইল।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page