November 6, 2026, 7:55 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

ইরানের এভিন কারাগারে হামলা করে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে : অ্যামনেস্টি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেয়া যুদ্ধের সময় তেহরানের এভিন কারাগারে ইসরায়েলি সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে।

এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জুনের শেষের দিকে তেহরানের এভিন কারাগারে ইসরায়েলি বিমান হামলার তদন্তের আহ্বান জানিয়েছে। সংস্থাটি এ হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে। মঙ্গলবার ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতিতে বলা হয়েছে: “ইসরায়েলি সেনাবাহিনীর ইচ্ছাকৃত বিমান হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা উচিত। ইসরায়েলি সেনাবাহিনী এভিন কারাগারে বিমান হামলা চালিয়েছে যার ফলে কয়েক ডজন বেসামরিক লোক নিহত ও আহত হয়েছে এবং এভিন কারাগারে ব্যাপক ধ্বংস ও ক্ষয়ক্ষতি হয়েছে।”

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতিতে বলেছে যে তাদের অনুসন্ধানগুলো ভিডিও ফুটেজ, স্যাটেলাইট চিত্র এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনার উপর ভিত্তি করে তৈরি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে যে এভিন কারাগারকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে দেখানোর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। ২৩শে জুন ইসরায়েলি সরকার এভিন কারাগারে আক্রমণ ও বোমাবর্ষণ করে। সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তু লক্ষ্য করে ইসরায়েলি প্রজেক্টাইল ছোড়া হয়েছে বলে দাবি করা হয়েছে, এই হামলায় কয়েক ডজন বেসামরিক লোকও নিহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৭ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page