March 27, 2026, 6:12 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সতর্কতা ; জোরপূর্বক গাজাবাসীকে মিশরে স্থানান্তরের বিপজ্জজনক পরিকল্পনা করেছে ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপো গ্র্যান্ডিকে সতর্ক করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার জনগণকে মিশরের তাড়িয়ে দেয়ার বিপজ্জজনক পরিকল্পনা হাতে নিয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) জেনেভায় বিশ্ব শরণার্থী ফোরামের বৈঠকে যোগ দেয়ার অবকাশে তিনি গ্রান্ডিকে এই সতর্কবার্তা জানান। এ সময় আবদুল্লাহিয়ান উদ্বেগ প্রকাশ করে বলেন, দখলদার ইসরাইল সরকার এই বিপদজনক পরিকল্পনা বাস্তবায়নের জন্য উত্তর গাজা থেকে সেখানকার জনগণকে দক্ষিণ গাজায় নিয়ে গেছে।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতীয় সংঘ শরণার্থী বিষয়ক সংস্থা এবং অন্য সংস্থাগুলোকে গাজার জনগণের বিষয়ে বৈষম্যমূলক নীতি না নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, অন্য দেশের যুদ্ধকবলিত বা উদ্বাস্তু লোকজনের জন্য যে ধরনের ব্যবস্থা নেয়া হয়, গাজার জনগণের জন্যও সেই ধরনের পদক্ষেপ নিতে হবে।

এ প্রসঙ্গে তার দেশে কয়েক মিলিয়ন বিদেশি শরণার্থীর উপস্থিতির কথা উল্লেখ করে তাদের ব্যাপারে ইরান সরকারের আন্তরিক সেবা ও পরিচর্যার কথা তুলে ধরেন।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, গাজার চলমান পরিস্থিতিতে জাতিসংঘের পক্ষ থেকে সেখানকার জনগণের প্রতি সমর্থন জোরদার করতে হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page