October 14, 2026, 3:24 pm
শিরোনামঃ
তুরস্কের সমুদ্রতলে ৪৭০০ মিলল বছরের পুরনো জাহাজ জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ আমাদের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না : ইরাকের প্রধানমন্ত্রী যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা; বিশ্বব্যাপী নিন্দার ঝড়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের পরমাণু স্থাপনায় হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন আগ্রাসনের ঘটনায় বিশ্বব্যাপী ব্যাপক নিন্দার ঝড় উঠেছে। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন দেশ ও সংগঠন বলেছে এই শত্রুতাপূর্ণ কাজ পশ্চিম এশীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করবে।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন আগ্রাসী হামলার প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন: আমরা ইরানি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা হামলার তীব্র নিন্দা জানাই। এই ঘটনা মধ্যপ্রাচ্যে সংঘাতকে বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি ঘটাতে পারে বলে তিনি সতর্ক করেছেন।

কলম্বিয়া ; মার্কিন হামলা মধ্যপ্রাচ্যকে আরও সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে  : কলোম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর মার্কিন পদক্ষেপের প্রতিক্রিয়ায় বলেছেন: ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে আগুন ধরিয়ে দেবে। ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে-পশ্চিমা কর্মকর্তাদের এই দাবি প্রত্যাখ্যান করে তিনি বলেন: ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বরং এর লক্ষ্য শান্তিপূর্ণ পারমাণবিক উন্নয়ন।

ভেনিজুয়েলা ; আমরা ইরানে মার্কিন সামরিক আগ্রাসনের নিন্দা জানাই : ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টোও এক বিবৃতিতে বলেছেন: ভেনিজুয়েলা ইরানে মার্কিন সামরিক আগ্রাসনের নিন্দা জানায় এবং অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানায় বলিভারিয়ান প্রজাতন্ত্র ভেনিজুয়েলা ইসরাইলের অনুরোধে ফোর্ডো, নাতানজ এবং ইসফাহান কমপ্লেক্সসহ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন সামরিক বাহিনীর বোমা হামলার তীব্র নিন্দা জানায়।

মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক নেটওয়ার্ক এক্স-এ  লিখেছে: এই মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যের সংঘাতের পক্ষগুলোর মধ্যে শান্তি স্থাপন করার জন্য অবিলম্বে কূটনৈতিক সংলাপের আহ্বান জানিয়েছে। আমরা এ অঞ্চলে উত্তেজনা হ্রাসের জন্য পুনরায় আহ্বান জানাচ্ছি।

চিলির পররাষ্ট্র মন্ত্রণালয়ও মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং ঘোষণা করেছে যে এই পদক্ষেপ আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি।

ইয়েমেনের আনসারুল্লাহ ; ইরানের ওপর মার্কিন হামলার পরিণতির জন্য অপেক্ষা করা উচিৎ : ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য “হিজাম আল-আসাদ”ও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার নিন্দা জানিয়ে বলেছেন: ওয়াশিংটনের এই পদক্ষেপের পরিণতি ভোগ করার জন্য অপেক্ষা করা উচিত।

হামাস ; আমরা ইরানের পাশে আছি : এদিকে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন “হামাস” এক বিবৃতিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন আক্রমণাত্মক হামলার নিন্দা জানিয়েছ। সংগঠনটি ইরান এবং তার সরকার ও জনগণের সাথে পূর্ণ সংহতি ঘোষণা করেছে। তারা জোর দিয়ে বলেছে: তেহরানের সার্বভৌমত্ব রক্ষার ক্ষমতার ওপর এই হামাসের দৃঢ় আস্থা রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page