September 29, 2026, 9:20 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ইসরাইল সফর এড়িয়ে চলার পরামর্শ দিল কয়েকটি দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্রান্স, ভারত, রাশিয়া, পোল্যান্ড ও ব্রিটেনসহ বিশ্বের বেশ কিছু দেশ তাদের নাগরিকদের ইসরাইল সফর করার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে হামলার জের ধরে ইরান ইসরাইলে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে যখন আন্তর্জাতিক অঙ্গনে তীব্র জল্পনা চলছে তখন এ সতর্কতা জারি করা হলো।

ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় শুক্রবার তার নাগরিকদের ইসরাইল, লেবানন, অধিকৃত পশ্চিম তীর ও গাজা সফর না করার আহ্বান জানিয়েছে।

ব্রিটিশ সরকার ‘ইসরাইলে ইরানের ভূখণ্ড থেকে সম্ভাব্য হামলার পরিপ্রেক্ষিতে’ অতি জরুরি প্রয়োজন ছাড়া ইসরাইল ও ফিলিস্তিন সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের ইসরাইল, ফিলিস্তিন ও লেবানন সফর না করার আহ্বান জানিয়েছে। ওই মন্ত্রণালয় বলেছে, যেকোনো মুহূর্তে হঠাৎ করে সামরিক সংঘাত প্রবল আকার ধারণ করতে পারে বলে এই তিনটি দেশ সফর এড়িয়ে চলতে হবে।

এদিকে, ভারত সরকার তার নাগরিকদেরকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ইরান ও ইসরাইল সফর না করার পরামর্শ দিয়েছে।

এসব দেশ এমন সময় তাদের নাগরিকদের সতর্ক করল যখন সম্ভাব্য ইরানি প্রতিশোধমূলক হামলার ভয়ে ইহুদিবাদী ইসরাইল তার সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে বলেছেন, ইরান শিগগিরই ইসরাইলে হামলা করতে যাচ্ছে। তিনি অবশ্য ইরানকে হামলা না করার আহ্বান জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page