September 30, 2026, 1:43 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না আমেরিকা : শীর্ষ মার্কিন জেনারেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  শীর্ষ মার্কিন জেনারেল চার্লস ব্রাউন বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। তিনি আরো বলেছেন, একটি আঞ্চলিক শক্তি হিসেবে ইরানও আমেরিকার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না বলে তিনি মনে করেন।

সিরিয়া-জর্দান সীমান্তবর্তী একটি মার্কিন সামরিক ঘাঁটিতে প্রতিরোধ যোদ্ধাদের চালানো ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার জের ধরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ- জেনারের চার্লস ব্রাউন এ মন্তব্য করেন।

এবিসি নিউজ এ খবর জানিয়ে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে মোতায়েন নিজের সেনাবাহিনীর নিরাপত্তা দেয়ার একই সময়ে সামরিক ভারসাম্য বজায় রাখারও চেষ্টা করবে।  জেনারেল ব্রাউন বলেন, “আমাদের উদ্দেশ্য মার্কিন সেনাদের রক্ষা করা, পূর্ণ মাত্রার সংঘর্ষ বা যুদ্ধে জড়ানো নয়।”

ইরানের ব্যাপারে ওয়াশিংটনের নীতি ব্যাখ্যা করে ব্রাউন বলেন, “অবশ্যই ইরান চায় আমাদের সেনাদেরকে আমরা ইরাক থেকে প্রত্যাহার করি। তবে আমরা কেবল তখনই জবাব দেব যখন মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত বেধে যাবে। তবে সেক্ষেত্রেও আমাদের সাবধানে পা ফেলতে হবে।”

গতকাল সিরিয়া-জর্দান সীমান্তের আল-তানাফ ঘাঁটিতে দৃশ্যত ইরাকের প্রতিরোধ আন্দোলনের নিক্ষিপ্ত একটি ড্রোন আঘাত হানে। এতে তিন মার্কিন সেনা নিহত ও ৩৪ জন আহত হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ হামলার জন্য ‘ইরান-সমর্থিত মিলিশিয়াদের’ দায়ী করেন এবং প্রতিশোধ নেয়ার হুমকি দেন।  তবে বাইডেন এ হুমকির মাধ্যমে যে সরাসরি ইরানে আঘাত হানতে চাননি সেকথাই বোঝানোর চেষ্টা করলেন শীর্ষ মার্কিন জেনারেল।

আজকের বাংলা তারিখ



Our Like Page