অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন: যৌথ সীমান্ত বাজার খোলা এবং ইরান থেকে পাকিস্তানে বিদ্যুৎ সরবরাহ শুরুর ঘটনা ভ্রাতৃপ্রতিম দুই প্রতিবেশী দেশের মধ্যকার পারস্পরিক দৃঢ় সম্পর্ক ও সহযোগিতার প্রমাণ।
দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার গতি বজায় রাখার ওপর জোর দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন: অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রসহ বিভিন্ন পর্যায়ে অভিন্ন লক্ষ্য অর্জনে ইরানের সঙ্গে কাজ করে যাবে পাকিস্তান।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আজ (বৃহস্পতিবার) তিনি এসব কথা বলেন।