September 30, 2026, 8:13 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ইরানের সিস্তান-বালুচিস্তানের থানায় সন্ত্রাসী হামলায়  ১১ পুলিশ সদস্য নিহতের ঘটনায় জাতিসংঘ তীব্র নিন্দা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের একটি থানায় রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবতিতে বলেছেন, “ইরানের একটি থানায় যে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত হয়েছে এবং জয়শুল আদল যে হামলার দায়িত্ব স্বীকার করেছে, জাতিসংঘ কঠোরতম ভাষায় তার নিন্দা জানাচ্ছে।”

তিনি এ হামলায় জড়িতদের পাশাপাশি এর পরিকল্পনাকারীদের বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানান। ডুজারিক বলেন, রাস্ক থানার হামলায় নিহতদের পরিবারবর্গের পাশাপাশি ইরানের সরকার ও জনগণকে জাতিসংঘ শোক ও সমবেদনা জানাচ্ছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।

গত শুক্রবার ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের রাস্ক থানায় এক সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত এবং অন্তত সাতজন আহত হন। প্রদেশটির ডেপুটি গভর্নর আলিরেজা মারহামাতি বলেছেন, সন্ত্রাসীরা ভোর রাত ২টায় জেলা পুলিশের প্রধান কেন্দ্রে হামলা চালিয়েছে। পাকিস্তান ভিত্তিক কথিত জয়শুল-আদল সন্ত্রাসী গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছে।

সন্ত্রাসী গোষ্ঠীটি গত কয়েক বছর ধরে দক্ষিণ-পূর্ব ইরানে বেশ কয়েকটি বোমা হামলা চালিয়েছে এবং কয়েক জনকে অপহরণ করেছে। সামরিক-বেসামরিক মানুষকে তারা টার্গেট করছে। ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত রয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page