September 7, 2026, 3:12 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইরানে ইসরায়েলি সামরিক হামলায় নিন্দা জানাল বাংলাদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাম্প্রতিক সম‌য়ে ইরানের ওপর ইসরায়েলি সামরিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ মনে ক‌রে, এ হামলা ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন, জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

রোববার (২৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরানের ওপর এ ধরনের উসকানি আঞ্চলিক, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য সুদূরপ্রসারী পরিণতিসহ ইতোমধ্যেই ভঙ্গুর অঞ্চলকে অস্থিতিশীল করার হুমকি দেয়। বাংলাদেশ আঞ্চলিক এবং বৈশ্বিক অংশীদারদের সংযম অনুশীলন ও উত্তেজনা রোধ করতে তাদের প্রভাব ব্যবহার করার আহ্বান জানায়।
এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জোর দেয় যে আন্তর্জাতিক রীতি, সংলাপ এবং সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতি মধ্যপ্রাচ্য অঞ্চল ও এর বাইরে স্থিতিশীলতা বজায় রাখার জন্য সর্বোত্তম।

বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্যের সমর্থনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে কূটনীতি এবং পারস্পরিক শ্রদ্ধা স্থায়ী শান্তির একমাত্র কার্যকর পথ বলে মনে করে বাংলাদেশ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page