September 24, 2026, 9:51 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

ইরানে নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে একটি নতুন পারমাণবিক কেন্দ্র নির্মাণ শুরু করেছে। দেশটির পরমাণু শক্তি সংস্থা শনিবার এ কথা জানিয়েছে।
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এক টেলিভিশন বক্তব্যে জানান, খুজেস্তানের সদেগান  জেলায় ৩০০ মেগাওয়াট কারুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয়েছে।
তিনি বলেন, প্ল্যান্টটি নির্মাণে সাত বছরে সময় লাগবে এবং ১.৫ বিলিয়ন থেকে ২ বিলিয়ন খরচ হবে।
ইসলামি বলেন, পাওয়ার প্ল্যান্টটি ‘প্রথম একটি ফরাসি কোম্পানি মাধমে নির্মাণ করার কথা ছিল।’ কিন্তু ফার্মটি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর তার ‘প্রতিশ্রুতি’ থেকে পিছিয়ে যায়।
‘পরবর্তীতে, অন্যান্য দেশগুলি নিষেধাজ্ঞার কারণে ইরান ইসলামিক প্রজাতন্ত্রের সাথে সহযোগিতা এড়িয়ে যায়।’
ইরানের পরমাণু বোমা তৈরি ঠেকাতে ২০১৫ সালে সম্পাদিত যুগান্তকারী পরমাণু চুক্তির অধীনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৩.৬৭ শতাংশে সীমাবদ্ধ করতে সম্মত হওয়ায় ইরান তার ফোরডো পারমাণবিক প্ল্যান্ট নিষ্কিৃয় করে রাখে।
কিন্তু চুক্তিটি ২০১৮ সালে ভেঙ্গে যায়, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনকে চুক্তি থেকে প্রত্যাহার করেন এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে।
ইরান তার ফোরডো প্ল্যান্ট পুনরায় চালু করেছে এবং গত মাসে বলেছে, তারা সেখানে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করেছে।
ইরান বুশেহরে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করে, এটি ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে।
২০১৫ সালের চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য ২০২১ সালের এপ্রিল মাসে আলোচনা শুরু হয়েছিল, কিন্তু ইরান এবং চুক্তির অন্যান্য পক্ষের মধ্যে উত্তেজনার মধ্যে সাম্প্রতিক মাসগুলিতে তা স্থগিত হয়ে গেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page