April 13, 2026, 6:22 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাগুরায় ডিএনসির অভিযানে হ্যান্ডকাফ পরা অবস্থায় আকুব্বার মোল্লার মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ
এইমাত্রপাওয়াঃ

ইরান ও চীনের সাথে রাশিয়ার জোট ভাঙতে চাইছে আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইউক্রেন ও রাশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত কিথ কেলগ বলেছেন, ইরান এবং চীনের সাথে রাশিয়ার জোট ভাঙার চেষ্টা করছে ওয়াশিংটন। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “দেশগুলোর সাথে রাশিয়ার জোট ছিন্ন করার জন্য কাজ করবে আমেরিকা।”

মার্কিন এ কর্মকর্তা দাবি করেন, চার বছর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এই জোটের অস্তিত্ব ছিল না। যখন দীর্ঘমেয়াদী চুক্তি এবং বিশাল যৌথ প্রকল্পের মাধ্যমে ইরান এবং রাশিয়া তাদের কৌশলগত অংশীদারিত্বকে আরো গভীর করে চলেছে তখন এই মন্তব্য এলো। সাম্প্রতিক বছরগুলোতে অবকাঠামো, জ্বালানি এবং প্রতিরক্ষা খাতে ইরান ও রাশিয়া সহযোগিতার মাধ্যমে দুই দেশের অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছেছে।

গত মাসে, তেহরান এবং মস্কো একটি পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে যা আগামী ২০ বছরের জন্য বিভিন্ন মেগা-প্রকল্পে দীর্ঘমেয়াদী সহযোগিতার ভিত্তি স্থাপন করেছে। পর্যবেক্ষকদের মতে, ইরান ও রাশিয়া এই চুক্তিটি এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বিপরীতে বহুমেরু বিশ্বব্যবস্থা গড়ার লক্ষ্যে সম্পাদন করেছে। তবে, আমেরিকা এই চুক্তিকে ইউরেশিয়া অঞ্চলে তার আধিপত্যের জন্য হুমকি হিসেবে দেখছে।

কেলগ বলছেন, এই জোটগুলোকে দুর্বল করার জন্য বর্ধিত নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ প্রয়োগ করা যেতে পারে। “রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করা তার আচরণকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে।”

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page