October 23, 2026, 9:54 pm
শিরোনামঃ
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী হঠাৎ অসুস্থ সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার কেরানীগঞ্জে নিজ ঘর থেকে নারী শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের উখিয়ায় অর্ধলক্ষাধিক ইয়াবাসহ ৩ জন আটক কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা ভারতের অরুণাচলে ‘সংঘাত পরিস্থিতি জারি’ রয়েছে : আইটিবিপির মহাপরিচালক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলতঃ ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ
এইমাত্রপাওয়াঃ

ইরান ও চীনের সাথে রাশিয়ার জোট ভাঙতে চাইছে আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইউক্রেন ও রাশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত কিথ কেলগ বলেছেন, ইরান এবং চীনের সাথে রাশিয়ার জোট ভাঙার চেষ্টা করছে ওয়াশিংটন। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “দেশগুলোর সাথে রাশিয়ার জোট ছিন্ন করার জন্য কাজ করবে আমেরিকা।”

মার্কিন এ কর্মকর্তা দাবি করেন, চার বছর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এই জোটের অস্তিত্ব ছিল না। যখন দীর্ঘমেয়াদী চুক্তি এবং বিশাল যৌথ প্রকল্পের মাধ্যমে ইরান এবং রাশিয়া তাদের কৌশলগত অংশীদারিত্বকে আরো গভীর করে চলেছে তখন এই মন্তব্য এলো। সাম্প্রতিক বছরগুলোতে অবকাঠামো, জ্বালানি এবং প্রতিরক্ষা খাতে ইরান ও রাশিয়া সহযোগিতার মাধ্যমে দুই দেশের অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছেছে।

গত মাসে, তেহরান এবং মস্কো একটি পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে যা আগামী ২০ বছরের জন্য বিভিন্ন মেগা-প্রকল্পে দীর্ঘমেয়াদী সহযোগিতার ভিত্তি স্থাপন করেছে। পর্যবেক্ষকদের মতে, ইরান ও রাশিয়া এই চুক্তিটি এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বিপরীতে বহুমেরু বিশ্বব্যবস্থা গড়ার লক্ষ্যে সম্পাদন করেছে। তবে, আমেরিকা এই চুক্তিকে ইউরেশিয়া অঞ্চলে তার আধিপত্যের জন্য হুমকি হিসেবে দেখছে।

কেলগ বলছেন, এই জোটগুলোকে দুর্বল করার জন্য বর্ধিত নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ প্রয়োগ করা যেতে পারে। “রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করা তার আচরণকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে।”

আজকের বাংলা তারিখ

  • ২৪শে অক্টোবর, ২০২৬
  • ৮ই কার্তিক, ১৪৩৩
  • ১২ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page