October 16, 2026, 10:22 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

ইরান পরমাণু কর্মসূচির সমালোচনা নাকচ করে দিয়েছে : রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের শীর্ষ এক কূটনীতিক জোর দিয়ে বলেছেন, তেহরান তাদের পরমাণু কর্মসূচি প্রশ্নে সহযোগিতা করতে আগ্রহী রয়েছে। তারা এমন এক সময় আগ্রহ ব্যক্ত করলো যখন পশ্চিমা শক্তিগুলো ‘বিপজ্জনক পারমাণবিক কার্যক্রম বৃদ্ধির’ সমালোচনা করে। খবর এএফপি’র।
সপ্তাহান্তে এক সফরে আন্তর্জাতিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি অস্ত্র-গ্রেড স্তরের কাছাকাছি ইউরেনিয়াম কণা সমৃদ্ধ করার পর তাদের বিষয়ে ইরানের আশ্বাস পেয়েছেন।
আইএইএ’তে ইরানের প্রতিনিধি মোহসেন নাজিরি আজল এএফপি’কে বলেন, ‘সাধারণ স্বার্থের বিষয়গুলো সমাধানের জন্য আগামী সপ্তাহ এবং মাসগুলোতে অনেক কিছু করার আছে। এটার জন্য ইরান রাফায়েল গ্রোসির কাজ করতে খুব ইচ্ছুক।’
তিনি আরো বলেন, ‘আমাদের সংঘাত এড়ানো এবং খুব দায়িত্বশীলতার সাথে একত্রে কাজ করা উচিত।’
বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্রে নজরদারি ক্যামেরা পুনরায় সংযুক্ত করা হবে গ্রোসির এমন ঘোষণার ব্যাপারে আজলি বিস্তারিত জানাতে অস্বীকার করেন।
এ সপ্তাহে আইএইএ’র বোর্ড অব গভর্নরদের বৈঠকে এক বিবৃতিতে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য ইরানের ‘নিরবচ্ছিন্ন এবং বিপজ্জনক পারমাণবিক কার্যক্রম বৃদ্ধি’ নিয়ে কথা বলেছে।
যুক্তরাষ্ট্র ও কণার আবিষ্কারকে ‘একটি উদ্বেগজনক উন্নয়ন’ বলে অভিহিত করেছে এবং এক্ষেত্রে  ৮৩.৭ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ হচ্ছে। পারমাণু বোমা তৈরিতে কাজে লাগানো প্রয়োজনীয় ৯০ শতাংশ সমৃদ্ধির একেবারে কাছাকাছি অবস্থানে চলে যাওয়া যা উদ্বেগজনক।
আইএইএ’তে মার্কিন রাষ্ট্রদূত লরা হোলগেট বলেন, ‘ইরানকে এটা নিশ্চিত করতে হবে যে, এ ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে।’
এদিকে ইরান তাদের পরমাণু অস্ত্র অর্জনের ইচ্ছা অস্বীকার করে বলেছে, তারা ৬০ শতাংশ বিশুদ্ধতার বাইরে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোন চেষ্টা করেনি।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page