October 1, 2026, 6:25 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি অপরাধযজ্ঞের জন্য আমেরিকাকেও চরম মূল্য দিতে হবে : ইরানের প্রতিরক্ষামন্ত্রী

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বর্বর অপরাধযজ্ঞের জন্য আমেরিকাকে চরম মূল্য দিতে হবে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে আমেরিকা নিজেই যে অন্যায়-অপরাধ করছে তার জন্য তাদেরকে ক্ষতির মুখে পড়তে হবে।

ইরানি প্রতিরক্ষামন্ত্রী বলেন, এটি সবার কাছে প্রমাণিত যে, ইহুদিবাদী ইসরাইল একটি অপরাধী সরকার এবং শিশু হত্যাকারী এই সরকারকে সমর্থন দিয়ে আমেরিকা বিরাট ভুল করছে। তাদেরকে মনে রাখতে হবে সমস্ত অপরাধের জন্য তাদেরকে নিশ্চিতভাবে মূল্য দিতে হবে। গাজার প্রতিরোধ যোদ্ধাদের হামলায় দখলদার ইসরাইল সরকারের ওপর যে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে তার কারণে তারা যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন জেনারেল আশতিয়ানি।

তিনি বলেন, ৭ অক্টোবরের অভিযান ইসরাইলকে সমস্ত ক্ষেত্রে বিস্মিত করে দিয়েছে এবং তারা মারাত্মক পরাজয়ের মুখে পড়েছে। তিনি আরো বলেন, ইসরাইলকে সমর্থন করার কারণে আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশকে ক্ষতির মুখে পড়তে হবে। তিনি এসব দেশকে উত্তেজনা না বাড়িয়ে মধ্যপ্রাচ্য ত্যাগ করার আহ্বান জানান।

 

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page