September 30, 2026, 4:00 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি অপরাধের বিপরীতে আল-আকসা তুফান ছিল স্বাভাবিক প্রতিক্রিয়া : হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস কঠোরভাবে গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে চালানো তাদের আল-আকসা তুফান অভিযান সমর্থন করে একটি বিবৃতিতে প্রকাশ করেছে। ইংরেজি ও আরবি ভাষায় প্রকাশিত এই বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের প্রতি ইহুদিবাদী ইসরাইলের চরম অত্যাচার ও অপরাধযজ্ঞের মোকাবিলায় আল-আকসা তুফান অভিযানকে একটি স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করা হয়েছে।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, “ফিলিস্তিনি জনগণের প্রতি ইসরাইলের সকল ষড়যন্ত্রের মোকাবিলায় আল-আকসা তুফান অভিযান ছিল একটি জরুরি পদক্ষেপ ও স্বাভাবিক প্রতিক্রিয়া। ইসরাইলি দখলদারিত্ব থেকে মুক্ত পেতে এবং ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় এটি ছিল একটি আত্মরক্ষামূলক পদক্ষেপ।”

হামাস আরো বলেছে, ইহুদিবাদী ইসরাইল জর্দান নদীর পশ্চিম তীর ও জেরুজালেম শহরকে ইহুদিকরণ করে ও সেখানে ব্যাপকভাবে ইহুদি বসতির বিস্তার ঘটিয়ে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিটি সম্ভাবনাকে পদ্ধতিগতভাবে ধ্বংস করে আসছিল। এ অবস্থায় ওই অভিযানের কোনো বিকল্প ছিল না।

ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের প্রতি পাশ্চাত্যের অকুণ্ঠ সমর্থনের প্রতি ইঙ্গিত করে হামাসে বিবৃতিতে বলা হয়েছে, দখলদারিত্ব ও উপনিবেশবাদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের যুদ্ধ ৭ অক্টোবর শুরু হয়নি বরং শুরু হয়েছে ১০৫ বছর আগে।  ফিলিস্তিনিরা প্রথম ৩০ বছর যুদ্ধ করেছে ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে এবং বাকি ৭৫ বছর জিহাদ করেছে ইহুদিবাদী দখলদারিত্বের বিরুদ্ধে।

হামাস আরো বলেছে, “আল-আকসা তুফান অভিযান চালানো হয়েছিল শুধুমাত্র ইসরাইলি সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে; উদ্দেশ্য ছিল ইহুদিবাদী সেনাদের বন্দি করে ইসরাইলি কারাগারগুলোতে আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্ত করার ব্যবস্থা করা। তারপরও যেসব বেসামরিক নাগরিক ওই অভিযানের লক্ষ্যবস্তু হয়েছেন সেটি দুর্ঘটনাক্রমে হয়েছে। পাশাপাশি অভিযানের দিন ইসরাইলের গোটা সামরিক ও নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ায় ইহুদিবাদী সেনারাই ফিলিস্তিনিদের অভিযান প্রতিহত করতে গিয়ে বহু ইসরাইলি নাগরিককে হত্যা করেছে।”

হামাসের বিবৃতিতে তাদের হাতে আটক ইসরাইলি বন্দিদের মুক্ত করার একমাত্র উপায় হিসেবে অবিলম্বে গাজায় ইহুদিবাদী আগ্রাসন ও গণহত্যা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page